শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ঝিনাইগাতীতে বন্যা পরিস্থিতির অবনতি, পানিতে বাজার ও নিম্নাঞ্চল প্লাবিত

উজানে ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের প্রভাবে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আবারও বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। সোমবার (২০ জুলাই) সকাল থেকে মহারশি ও সোমেশ্বরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে হাজারো মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন।


সোমবার সকালে মহারশি নদীর পানি বৃদ্ধি পেয়ে ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের বিভিন্ন অংশে পানি প্রবেশ করে। বাজারের সড়কে হাঁটুসমান পানি জমে যাওয়ায় স্বাভাবিক জনজীবন ও ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন সৃষ্টি হয়েছে। 


এদিকে সোমেশ্বরী নদীর পানিও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। পাহাড়ি ঢলের কারণে নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি অব্যাহত রেখেছে।


স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুম এলেই পাহাড়ি ঢলের কারণে এ অঞ্চলে প্রায় প্রতি বছর একই ধরনের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরেই নদীর দুই তীরে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসলেও কার্যকর উদ্যোগ না থাকায় প্রতি বছর কৃষিজমি, মৎস্য খামার, গবাদিপশু ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।


স্থানীয়দের দাবি, নদীর ঝুঁকিপূর্ণ অংশে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হলে পাহাড়ি ঢলের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।


ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন বলেন, “ঝিনাইগাতী উপজেলা ভারতের মেঘালয় সীমান্তসংলগ্ন হওয়ায় সেখানে ভারী বৃষ্টিপাত হলেই পাহাড়ি ঢলের পানি দ্রুত এ অঞ্চলের নদ-নদীতে নেমে আসে। ফলে অল্প সময়ের মধ্যেই নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। প্রশাসন সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।”


প্রশাসনের পক্ষ থেকে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Tag
আরও খবর