অতিরিক্ত সময়ের আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকে। এরপর অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে জয় নিশ্চিত করে লা রোহা।
পুরো ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য দেখায় স্পেন। তবে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে লড়াইয়ে রাখেন।
নির্ধারিত সময়ের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। ১০ জনের দলে পরিণত হওয়া আর্জেন্টিনার জন্য এরপর ম্যাচটি আরও কঠিন হয়ে ওঠে।
অবশেষে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে জালের দেখা পায় স্পেন। ফেরান তোরেসের গোলে এগিয়ে যাওয়ার পর বাকি সময়ে আর সমতায় ফিরতে পারেনি লিওনেল মেসির দল। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে স্পেন।
এ জয়ে ২০১০ সালের পর আবারও বিশ্বসেরা হলো স্পেন। অন্যদিকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে রানার্সআপ হয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
২১ দিন ২ ঘন্টা ১২ মিনিট আগে
৩০ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৩৬ দিন ১৯ ঘন্টা ৮ মিনিট আগে
৪০ দিন ২ ঘন্টা ১৪ মিনিট আগে
৪৬ দিন ১৯ ঘন্টা ১২ মিনিট আগে
৬৩ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭৫ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে
৮৬ দিন ১ ঘন্টা ৪৫ মিনিট আগে