২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

জাবিপ্রবিতে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান

জামালপুর বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নতুন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।


বিশ্ববিদ্যালয় আইনের প্রথম সংবিধির ধারা ৯(১) অনুযায়ী আগামী ২ বছরের জন্য সিএসই বিভাগের সহকারী অধ্যাপক  মুহাম্মদ হাসান কে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 


আজ ১৯ জুলাই ২০২৬ তারিখে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, যোগদানের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে এবং তিনি নিয়মানুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।


বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আমির হোসেনের অনুমোদনক্রমে রেজিস্ট্রার এ আদেশ জারি করেন।

সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান বলেন, “মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার আমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। শিক্ষার্থীদের পরামর্শ ও সহযোগিতা ছাড়া এই দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব নয়। আমি সকল শিক্ষার্থীর কথা মনোযোগ দিয়ে শুনবো এবং তাদের পাশে থাকবো।”


তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা যেকোনো প্রয়োজনে আমার কাছে সাহায্য পাবে। আমার মূল লক্ষ্য হবে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা।”



বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, নতুন সহকারী প্রক্টরের দায়িত্বশীল নেতৃত্বে ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা আরও জোরদার হবে।

Tag
আরও খবর