নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

নাগেশ্বরী উপজেলার অনলাইন গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাব’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। প্রেস ক্লাবের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

​মঙ্গলবার (১৮ জুলাই) প্রেস ক্লাবের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে মোঃ মিলন মিয়াকে সভাপতি এবং সিয়াম শাহরিয়ার সৃজনকে সাধারণ সম্পাদক করে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

​৯ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটির মেয়াদ জুলাই ২০২৬ হতে জুলাই ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

​কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি মোঃ মেরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মামুন, সাংগঠনিক সম্পাদক রাহিবুল ইসলাম সজীব, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ বেলাল হোসেন, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মিম এবং ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম ইদ্রিস হোসাইন।

​এছাড়া কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ‘হামার নাগেশ্বরী’, ‘দৈনিক গণকণ্ঠ’ এবং ‘আগামীর সময়’ পত্রিকার প্রতিনিধি মুতাসিম বিল্লাহ তানিম।

​নতুন কমিটির অনুমোদন দেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাদিকুল ইসলাম সোহেল মুন্সী এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জেলাল আহমেদ রানা।

​নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে এবং অনলাইন সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। এলাকার সুধী সমাজ ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তারা।

Tag
আরও খবর