২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

শিবির ছাড়তেই নীতিগত সমস্যার অভিযোগ, মুখ খুললেন জাবিপ্রবির জাহিদুল

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে তার সাংগঠনিক সম্পৃক্ততা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।


গত শনিবার (১১ জুলাই) রাতে 'Jamalpur Science & Technology University (JSTU) Family' নামের একটি ফেসবুক গ্রুপে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।


পোস্টে জাহিদুল ইসলাম লিখেছেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে তিনি ছাত্রশিবির পরিচালিত একটি মেসে বসবাস শুরু করেন। সেখানে অবস্থানকালে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে তার সম্পৃক্ততা তৈরি হয়। তবে ব্যক্তিগত কারণে তিনি সংগঠনের সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি নিজেকে আপাতত সম্পূর্ণ অরাজনৈতিক বলে ঘোষণা করেন।


তিনি আরও লেখেন, এ বিষয়ে কাউকে প্রশ্ন না করার অনুরোধ জানাচ্ছেন। পাশাপাশি আজকের পর থেকে তার কোনো ভালো বা মন্দ কাজের দায়ভার ছাত্রশিবির বহন করবে না এবং তিনিও সংগঠনের কোনো দায়িত্ব পালন করবেন না। পোস্টের শেষাংশে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।


এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “কাগজের খোলে পানি ঢাললে যেমন প্রকৃতির কোনো লাভ হয় না, আমারও হবে না। এতে কোনো সেবা সৃষ্টি হবে না, আমিও এখান থেকে কিছু গ্রহণ করতে পারব না। এখানে আমার, মানুষের এবং দেশের ভবিষ্যৎ নেই। দীর্ঘদিন ভেবেচিন্তেই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। সংগঠনের কিছু নীতিগত সমস্যা রয়েছে। সেসব আগে জানলে আমি শিবিরে যুক্ত হতাম না।”


তবে জাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মামুনুর রশিদ বলেন, “আমি স্ট্যাটাসটি দেখিনি। সে আমাদের সমর্থক ছিল। তবে কর্মী হয়েছে কিনা জানিনা। বিভিন্ন চক্র ও সাধারণ সভায় অংশ নিত। তবে তার কোনো নির্দিষ্ট সাংগঠনিক দায়িত্ব ছিল না। পদত্যাগ তার ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে সে আমাদের কিছু জানায়নি।”

Tag
আরও খবর