নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রশাসনের নাকের ডগায় ময়লার ভাগাড়! নাগেশ্বরী উপজেলা গেটে চরম দুর্ভোগে পথচারী

নাগেশ্বরী উপজেলা পরিষদের প্রধান ফটক ও কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী হাইওয়ের সংযোগস্থলটি এখন যেন এক উন্মুক্ত ডাস্টবিনে পরিণত হয়েছে। নাগেশ্বরী পৌরসভার চরম অবহেলা ও উদাসীনতায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই স্থানে জমে আছে জরাজীর্ণ ময়লা-আবর্জনার স্তূপ। ব্যস্ততম এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে তীব্র দুর্গন্ধে প্রতিনিয়ত নাকাল হচ্ছেন হাজারো মানুষ।

​সরেজমিনে দেখা গেছে, ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকায় হাইওয়ের একাংশ প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে এই সড়কে যানবাহন ও পথচারী চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এছাড়া পচা আবর্জনার দুর্গন্ধে সাধারণ মানুষ নাক চেপে, মুখে রুমাল গুঁজে পথ চলছেন। ময়লার কারণে এলাকায় মশা ও মাছির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গুসহ নানা মশাবাহিত রোগের চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলেছে।

​এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বলেন, "উপজেলা পরিষদের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের ঠিক সামনে এবং প্রশাসনের নাকের ডগায় এভাবে ময়লা পড়ে থাকাটা অত্যন্ত দুঃখজনক। পৌরসভাকে বারবার বিষয়টি জানানো হলেও তারা কোনো লাভ হয়নি বা কোনো স্থায়ী সমাধান নেয়নি।"

​এমতাবস্থায়, পৌর এলাকার পরিবেশ রক্ষা এবং জনগণের স্বাস্থ্যঝুঁকি কমাতে অবিলম্বে এই স্থান থেকে ময়লার স্তূপ অপসারণের দাবি জানিয়েছেন সচেতন মহল। একই সাথে, ব্যস্ততম এই হাইওয়েতে ময়লা ফেলা চিরতরে বন্ধ করতে পৌর ভারপ্রাপ্ত মেয়রের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ জনগণ।

Tag
আরও খবর