শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

মানবিক উদ্যোগের অংশ হিসেবে শেরপুর জেলা কারাগারে বন্দিদের জন্য হারমোনিয়াম, তবলা ও সেলাই মেশিন প্রদান

মানবিক উদ্যোগের অংশ হিসেবে শেরপুর জেলা কারাগারের বন্দিদের বিনোদন ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমে সহায়তা দিতে হারমোনিয়াম, তবলা ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে।


রবিবার (১২ জুলাই) জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে জেলা সমাজসেবা অধিদপ্তর, শেরপুরের সহযোগিতায় বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এসব সামগ্রী শেরপুর জেলা কারাগার কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।


বন্দিদের সুস্থ মানসিক বিকাশ ও চিত্তবিনোদনের লক্ষ্যে একটি হারমোনিয়াম এবং দুটি তবলা প্রদান করা হয়। পাশাপাশি নারী বন্দিদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সক্ষমতা অর্জন এবং কারাভোগ শেষে সমাজে পুনর্বাসনে সহায়তা করার উদ্দেশ্যে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়।


সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। তাঁদের উপস্থিতিতে শেরপুর জেলা কারাগার কর্তৃপক্ষের কাছে সামগ্রীগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।


জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক মূল্যবোধ, বন্দিদের পুনর্বাসন এবং সংশোধনমূলক কারা ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে জেলা প্রশাসন, শেরপুর ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ বন্দিদের মানসিক বিকাশ, দক্ষতা অর্জন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার পথকে আরও সুগম করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Tag
আরও খবর