শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ"

শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার, নিজেদের বৈধ প্রতিনিধি হিসেবে দাবি, বিভ্রান্তিকর প্রচারণা এবং সাংবাদিকদের সাংগঠনিক কার্যক্রমে বাধা প্রদানের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে প্রাপক করা হয়েছে শান্তিগঞ্জ উপজেলার আস্তমা গ্রামের সোহেল তালুকদার এবং ডুংরিয়া গ্রামের হোসাইন আহমদকে। নোটিশদাতা হিসেবে রয়েছেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির ও সাধারণ সম্পাদক মো. নুরুল হক। তাঁদের পক্ষে নোটিশটি প্রেরণ করেন জজ কোর্ট, সুনামগঞ্জের আইনজীবী অ্যাডভোকেট মো. এমরান হোসেন খান। নোটিশে উল্লেখ করা হয়, ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি শান্তিগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠার সময় প্রণীত গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পরপর নতুন কমিটি গঠনের বিধান রয়েছে। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের আগস্ট মাসে অনুষ্ঠিত নির্বাচনে সামিউল কবির সভাপতি এবং মো. নুরুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকে তাঁরা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। নোটিশে আরও দাবি করা হয়, বর্তমান কমিটির অধীনেই ‘শান্তিগঞ্জ প্রেসক্লাব’ নামটি সংগঠনের ব্যানার, সাইনবোর্ড, লেটারহেড, সিল, পরিচয়পত্র, সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট এবং অন্যান্য প্রচারমাধ্যমে ব্যবহার করা বৈধ। এ বিষয়ে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনবিরোধী বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া অভিযোগ করা হয়, নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা নিজেদেরকে ‘শান্তিগঞ্জ প্রেসক্লাব’-এর বৈধ প্রতিনিধি হিসেবে বিভিন্ন ব্যক্তি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় দিয়ে আসছেন। একই সঙ্গে তাঁরা নোটিশদাতাদের সাংগঠনিক পরিচয় ও কার্যক্রম সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করছেন, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সাংবাদিকদের স্বাভাবিক পেশাগত পরিবেশ ব্যাহত করছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশে প্রাপকদের প্রতি চারটি বিষয়ে আহ্বান জানানো হয়েছে। সেগুলো হলো— নিজেদেরকে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বৈধ প্রতিনিধি হিসেবে প্রচার করা থেকে বিরত থাকা, নোটিশদাতাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর, মানহানিকর ও ভিত্তিহীন প্রচারণা বন্ধ করা, সাংবাদিকদের আইনসম্মত সাংগঠনিক কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ধরনের বাধা না দেওয়া এবং ভবিষ্যতে যেকোনো বিরোধ আইনানুগ ও শান্তিপূর্ণ উপায়ে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করা। নোটিশে আরও বলা হয়েছে, নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে এ বিষয়ে লিখিতভাবে অবস্থান জানাতে হবে। অন্যথায় নোটিশদাতারা তাঁদের আইনগত অধিকার ও স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, যার দায়দায়িত্ব নোটিশপ্রাপ্তদের ওপর বর্তাবে।
আরও খবর