স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে কৃষকদের জন্য জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল আমন নতুন জাতের ধান চাষের উপর দিনব্যাপী সতেজিকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৮ জুলাই ) সকাল ১১ টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ দক্ষিণ হাটিতে উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জের আয়োজনে ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি(JICA) এবং শেয়ার দ্য প্ল্যানেট অ্যাসোসিয়েশন, জাপান এর সহযোগিতায় হাওরে DR-CCAA প্রকল্পের উদ্যােগে এবং বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট এর কারিগরি সহযোগিতায় ২ দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে বক্তব্য রাখেন এসেড হবিগঞ্জের প্রজেক্ট অফিসার এ এইচ এম আনিসুজ্জামান,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক । এর আগে প্রশিক্ষণের শুভ সূচনা করেন ডিআর-সিসিএএ প্রকল্পের সহকারি প্রকল্প কর্মকর্তা সাজ্জাদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ডিআর- সিসিএএ প্রকল্পের জয়কলস ইউনিয়নের ফিল্ড এসিস্ট্যান্ট জাকারিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়নের ফিল্ড এসিস্ট্যান্ট মোসাদ্দিক হোসেন সাকিব, পূর্ব পাগলা ইউনিয়নের জামিল হক, পশ্চিম পাগলা ইউনিয়নের দিপলু সূত্রধর সহ গনিগঞ্জ ও পাথারিয়া গ্রামের নির্বাচিত ২০ জন কৃষক প্রশিক্ষণার্থীবৃন্দ।
Tag
আরও খবর