শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

নাকুগাঁও ও কাটাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও ও কাটাবাড়ী টাস্ক ফোর্স কমিটির সদস্যদের অংশগ্রহণে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই ২০২৬ রবিবার প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মধুটিলা রেঞ্জের সমশ্চূড়া ফরেস্ট বিট কর্মকর্তা মো. কাউছার হোসেন। এছাড়াও নাকুগাঁও ও কাটাবাড়ী টাস্ক ফোর্স কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে টাস্ক ফোর্স কমিটির কর্মপরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন অগ্রগতি, স্থানীয় পর্যায়ে জনসচেতনতা ও অ্যাডভোকেসি কার্যক্রম, বন্যহাতি প্রতিরোধে বন বিভাগের সহযোগিতা পাওয়ার বিভিন্ন উপায় এবং টাস্ক ফোর্স কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিট কর্মকর্তা মো. কাউছার হোসেন তাঁর বক্তব্যে বন্যহাতি প্রতিরোধে বন আইনের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি জরুরি প্রতিক্রিয়া দল (ইআরটি)-এ টাস্ক ফোর্স সদস্যদের অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা ও কার্যকারিতা সম্পর্কে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তিনি হাতি-মানুষ সংঘাত কমাতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং বন বিভাগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণ শেষে টাস্ক ফোর্স কমিটির সভাপতি মি. আন্তনী ম্রং উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, করিতাস বাংলাদেশ-এর প্রতিনিধিবৃন্দ এবং টাস্ক ফোর্স কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানান। পরে তিনি প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন।

Tag
আরও খবর