শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজনকে দেওয়া হলো অটোরিকশা

ভিক্ষাবৃত্তি থেকে অসহায় মানুষকে বের করে এনে স্বনির্ভর জীবনে ফিরিয়ে আনতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় তিনজন ভিক্ষুকের হাতে দোকান পরিচালনার জন্য মনোহারি পণ্য এবং একজনকে ব্যাটারিচালিত অটোরিকশা তুলে দেওয়া হয়েছে।


সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে দোকানের মালামাল ও অটোরিকশার চাবি তুলে দেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।


দোকানের জন্য মনোহারি পণ্য পেয়েছেন উপজেলার বনগাঁও জিগাতলা গ্রামের হযরত আলী, গান্ধীগাঁও এলাকার মো. আইয়ুব আলী এবং হলদীগ্রাম গ্রামের রনি মিয়া। এছাড়া ব্যাটারিচালিত একটি অটোরিকশা দেওয়া হয়েছে মো. নুরুজ্জামানকে। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সানজা হোসাইন সানী, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 


সহায়তা পেয়ে আবেগাপ্লুত হযরত আলী বলেন, “এতদিন মানুষের কাছে হাত পেতে চলতে হয়েছে। এখন নিজের দোকান চালানোর সুযোগ পেলাম। আশা করি, আর ভিক্ষা করতে হবে না।” রনি মিয়া বলেন, “সরকারের এই সহযোগিতা আমার জীবন বদলে দেবে। পরিশ্রম করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব।” 


উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সানজা হোসাইন সানী জানান, ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির আওতায় একজনকে ব্যাটারিচালিত অটোরিকশা এবং তিনজনকে দোকান পরিচালনার জন্য মনোহারি পণ্য প্রদান করা হয়েছে।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, সরকারের লক্ষ্য অসহায় ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের আত্মসম্মান ফিরিয়ে আনা। তিনি উপকারভোগীদের আন্তরিকতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে স্বনির্ভর হওয়ার আহ্বান জানান।

Tag
আরও খবর