ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বিএনপির আন্দোলন যতদিন, আ. লীগের শান্তি সমাবেশ ততদিন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-02-2023 08:32:13 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। তারা আওয়ামী লীগের প্রতিযোগি। বিএনপির সঙ্গে প্রতিযোগিতা হবে। আওয়ামী লীগ তাদের প্রতিযোগি মনে করলেও বিএনপি সব সময় শত্রু মনে করে। বিএনপির আন্দোলন যতদিন চলবে, আওয়ামী লীগের শান্তি সমাবেশ অব্যাহত থাকবে।’ কথাগুলো বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  


শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথসভায় এসব কথা বলেন তিনি। 


এসময় নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ প্রস্তুত।’ 


ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির সাথে পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আওয়ামী লীগের নেই। আমরা প্রতিযোগিতা চেয়েছি, প্রতিদ্বন্দ্বিতা নয়। সন্ত্রাসের রাজত্ব করে বিএনপি এটা পুরনো অভিজ্ঞতা থেকে বলা যায়।’


তিনি বলেন, ‘বিএনপি যতক্ষণ আন্দোলন করবে, আওয়ামী লীগের শান্তি সমাবেশ অব্যাহত থাকবে। আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ মাঠে থাকবে। আওয়ামী লীগের প্রতিদিনই কর্মসূচি আছে, তবে বিএনপির সাথে পাল্টাপাল্টি নয়।’


সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির ঘরে গণতন্ত্র জিম্মি, তারা কি করে দেশের গণতন্ত্র চায়? খালেদা জিয়া দণ্ডিত হওয়ার পর আরেক পলাতক দণ্ডিতকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে যা বিএনপির গঠনতন্ত্র বহির্ভূত। তারেক রহমান মানি লন্ডারিংয়ে দণ্ডিত।’


কাদের প্রশ্ন বিএনপির দিকে ছুড়ে বলেন, সরকার হটাতে বিএনপি ষড়যন্ত্রমূলক পথে হাঁটছে, তাহলে আমরা কেন কর্মসূচি বাদ দিয়ে মাঠ খালি রাখবো?


তিনি বলেন, ‘তারা খালি মাঠে কত ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে তা সকলেই জানে। ষড়যন্ত্র ছাড়া বিএনপি রাজনীতি বুঝে না। তারা জানে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে হারনো অসম্ভব তাই তারা ষড়যন্ত্র নামের চোরা গলিতে হাঁটছে।’


ওবায়দুল কাদেরের অভিযোগ, বিএনপি বিদেশি ডোনারদের টাকায় ষড়যন্ত্রের রাজনীতি করছে। একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। 


তিনি বলেন, ‘আমাদের ঘরে ঘরে যেতে হবে, টিম ওয়ার্কের মাধ্যমে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করতে হবে। আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে করে যাবে মাঝে মহাসমাবেশও হবে।


১১ মার্চ ময়মনসিংহ, ১৮ মার্চ বরিশাল মহাসমাবেশ হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সভায় বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৭ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে