দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ

স্পোর্টস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 03-07-2026 01:52:23 pm

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ক্রোয়েশিয়ার কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ। 


বিশ্বকাপের শেষ ষোলোতে পর্তুগালের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ক্রোয়েশিয়া। আর সেই ম্যাচটিই জাতীয় দলের জার্সিতে ৪০ বছর বয়সী এ তারকার শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকল।


বিশ্বকাপের শেষ ষোলোয় পর্তুগালের বিপক্ষে লড়াই করে হারার পরই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত জানান মদ্রিচ। 


দীর্ঘ ক্যারিয়ারে ক্রোয়েশিয়ার মাঝমাঠের প্রাণভোমরা হয়ে ওঠা এই ফুটবলার দেশের হয়ে খেলেছেন ২০১ ম্যাচ, করেছেন ২৯ গোল। তবে সংখ্যার চেয়েও বড় ছিল তার প্রভাব, নেতৃত্ব আর ম্যাচের গতি নিয়ন্ত্রণের অসাধারণ ক্ষমতা।


যুদ্ধবিধ্বস্ত শৈশব পেরিয়ে উঠে আসা মদ্রিচ ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা নাম। ২০১৮ বিশ্বকাপে দলকে প্রথমবারের মতো ফাইনালে তুলে তিনি জিতেছিলেন গোল্ডেন বল। একই বছর ব্যালন ডি’অর জিতে ভেঙেছিলেন মেসি-রোনালদোর দীর্ঘদিনের আধিপত্য। ২০২২ বিশ্বকাপেও ক্রোয়েশিয়াকে সেমিফাইনালে তুলেছিলেন এ মিডফিল্ডার।


ক্লাব ক্যারিয়ারেও অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছেন লুকা মদ্রিচ। টটেনহ্যাম হটস্পার ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে। তবে তার সবচেয়ে বড় পরিচয় হয়ে থাকবে ক্রোয়েশিয়ার জার্সিতে। আন্তর্জাতিক অঙ্গনে দেশটিকে বারবার সাফল্যের আলোয় আনতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৬ দিন ২২ ঘন্টা ৩৭ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩০ দিন ৫ ঘন্টা ৪২ মিনিট আগে