নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

নাগেশ্বরীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

নাগেশ্বরীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে খেলাধুলার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশের লক্ষ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৫ কুড়িগ্রাম-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলামের সৌজন্যে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে এই সামগ্রী বিতরণ করা হয়।

​আজ ২ জুলাই ২০২৬ খ্রি. রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে নাগেশ্বরী উপজেলা প্রশাসনের আয়োজনে এক উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

​নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এইচ. এম. খোদাদাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলাম।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এবং সুস্থ ও সবল নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পাঠ্যপুস্তকের পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া চর্চা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

​আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রিকেট ব্যাট, ফুটবলসহ বিভিন্ন উন্নত মানের ক্রীড়া সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর