এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি সেন্ট মার্টিন নিয়ে আগের সিদ্ধান্তেই অটুট সরকার যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’ পীরগাছায় জামায়াতের আরও দুটি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা সাতক্ষীরায় বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ ১ মহিলা আটক আদমদীঘিতে পুকুর খনন করে মাটি বহন করায় ৭০ হাজার টাকা জরিমানা আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক পরিবর্তন সিটিজেন চার্টারে পূর্ণাঙ্গ সেবার নিশ্চয়তা ২৫ কুড়িগ্রাম-১ সংসদ সদস্যর তত্বাবধানে যশোর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি অসুস্থ: হাসপাতালে ভর্তি সাতক্ষীরা কালিগঞ্জে ৩৩৬০ কেজি রাসায়নিকযুক্ত আম জব্দ ২৩ এপ্রিল সাতক্ষীরার পারকুমিরা গণহত্যা দিবস শ্রীমঙ্গলে নির্ভীক সাংবাদিক এহসান এর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি কয়রায় মানব পাচার ও যৌতুক দাবিসহ নানা অভিযোগ বিএনপির সামনে পাহাড়সম চ্যালেঞ্জ: ক্রাইসিস গ্রুপের সতর্কতা রায়পুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি আসমা শাহীন লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

নেপালকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-02-2023 03:29:36 pm

ফাইল ছবি

◾ স্পোর্টস ডেস্ক 


সাফ অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার ফাইনালে ৩-০ গোলে জিতেছে বাংলাদেশ। একটি করে গোল শাহেদা আক্তার রিপা, শামসুন্নাহার (জুনিয়র) ও উন্নতি খাতুনের।


বাংলাদেশকে এগিয়ে দেওয়া গোলটি ৪১ মিনিটে করেন শাহিদা আক্তার। মাঝমাঠের কাছাকাছি জায়গায় বল পেয়ে তিনি আরেকটু এগিয়ে যান। নেপালের তিনজন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে আরেকটু এগিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে দারুণ এক বাঁকানো শটে বল জালে জড়ান কক্সবাজারের মেসি হিসেবে পরিচিত বাংলাদেশের এই মেয়ে।


প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে স্কোরলাইন ২-০ করেন শামসুন্নাহার জুনিয়র। তৃতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধে। সব মিলিয়ে তিন জয় ও এক ড্রয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো গোলাম রব্বানী ছোটনের দল।


রাউন্ড রবিন লিগের দেখায় নেপালকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল মেয়েরা; শেষটাও করল তাদেরকে আবারও হতাশায় ডুবিয়ে।


গত বছর সেপ্টেম্বরে দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বাংলাদেশ। এবার সেই নেপালকে হারিয়ে প্রথমবারের মতো হওয়া অনূর্ধ্ব-২০ বয়সীদের আসরেও বাজিমাত করল মেয়েরা।