তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীর প্রশাসন ও কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর সঙ্গে বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) পরিদর্শক টিমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মাদরাসায় বিএনসিসির কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ হেফজুর রহমান, উপাধ্যক্ষ মিজানুর রহমান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
এছাড়া তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর ভিপি মঈনুল ইসলাম ও জিএস মুর্তজা হাসান ফুয়াদসহ ছাত্রনেতারাও উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে বিএনসিসির কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং এ বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
২ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ ঘন্টা ২৮ মিনিট আগে
৭ ঘন্টা ১৮ মিনিট আগে
১১ ঘন্টা ৩০ মিনিট আগে
১৪ ঘন্টা ৯ মিনিট আগে
২১ ঘন্টা ৩৯ মিনিট আগে