বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

গলাচিপা উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিশু শিক্ষার্থীদের মধ্যে তেতো স্বাদের সিদ্ধ ডিম সরবরাহের অভিযোগ উঠেছে। বিষয়টি সরবরাহকারী প্রতিষ্ঠানকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে চারটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নষ্ট ডিমের নমুনা নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করেন। রোববার (১৪ জুন) উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা ডিম খেতে গিয়ে শিক্ষার্থীরা অস্বাভাবিক তেতো স্বাদের অভিযোগ করে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গলাচিপা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনু মোল্লা। রতনদী তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে রুমান জানান, স্কুল ফিডিংয়ের ডিম বিতরণের পর অধিকাংশ শিক্ষার্থী ডিম খেতে না পেরে তার কাছে নিয়ে আসে। শিক্ষার্থীরা জানায়, ডিমের স্বাদ তেতো। পরে তিনি নিজেও ডিমের স্বাদ পরীক্ষা করে একই বিষয় নিশ্চিত হন। এরপর বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী আর ডিম খায়নি। তিনি আরও বলেন, পাশের কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, সেখানেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করতে তিনি একটি ডিমের নমুনা নিয়ে শিক্ষা অফিসে আসেন। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনু মোল্লা বলেন, এর আগেও স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ নিয়ে নানা অভিযোগ পাওয়া গেছে। গত সপ্তাহে দক্ষিণ চরবিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের অনেক পরে খাবার পৌঁছানো হয়, যা বিতরণে জটিলতা সৃষ্টি করে। তিনি বলেন, ডিমের তেতো স্বাদের বিষয়ে কয়েকটি বিদ্যালয় থেকে অভিযোগ এসেছে এবং শিক্ষকরা নমুনাও জমা দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তিনি আরও জানান, নিম্নমানের খাবার সরবরাহের বিষয়ে স্কুল ফিডিংয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানকে একাধিকবার সতর্ক করা হলেও তারা প্রয়োজনীয় গুরুত্ব দেয়নি। এ বিষয়ে স্কুল ফিডিং সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রামীণ জন উন্নয়ন সংস্থা-এর পটুয়াখালী জেলা ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ বলেন, অভিযোগের বিষয়টি তাদের নজরে এসেছে। সোমবার সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো পরিদর্শন করে দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
আরও খবর

6b066baec380e-251126110134.webp
অভিযোগ

২ ঘন্টা ১৩ মিনিট আগে