শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা

জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল

জনবান্ধব বাজেট পেশ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে যশোরের শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল। রবিবার (১৪ জুন) ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের পর শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন নেতৃত্বে বাগআঁচড়া বাজারে শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি যশোর- সাতক্ষীরা মহাসড়কসহ বাগআঁচড়া বাজেরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগআঁচড়া জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় রাকিবুল হাসান রিপন বলেন, জনবান্ধব ও জনকল্যাণমুখী এমন বাজেট দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। বাজেটে ধনি গরিব সব ধরণের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। শুভেচ্ছা মিছিলে আরও উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহদী হাসান, সদস্য আল উজায়ের সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরিফ হোসেন গাজী, বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খাইরুল আলম, কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ মিলন, পলাশ, ইকরামুল, সুজন, মাসুম, তাজমুল প্রমূখ।
আরও খবর