ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-02-2023 03:07:38 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক 


রাষ্ট্রপতি পদে দলের সিদ্ধান্ত নির্বাচনের আগের দিনও আসতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মৎস্য ভবন এলাকায় সড়কে যাত্রী চলাচলে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, সংসদীয় দলের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে প্রস্তাব আসতে পারে। আমরা সংসদীয় দল এ বিষয়ে এজেন্ডা অনুযায়ী আলোচনা করব। বৈঠক পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। আজকের বৈঠকে সব হয়ে যাবে বিষয়টি এমন না। ১৯ তারিখে রাষ্ট্রপতি নির্বাচন, তার আগের দিন পর্যন্ত সিদ্ধান্ত আসতে পারে।


সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে চিন্তাভাবনা করছেন। তিনি শেষ পর্যন্ত যেটি সিদ্ধান্ত নেবেন, সেটি আমাদের দল মেনে নেবে। আমাদের সভাপতির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এমনও হতে পারে আমরা সংসদীয় দলের প্রধানের কাছে দায়িত্ব দিতে পারি।


বিএনপির ইউনিয়ন পর্যায়ের কর্মসূচির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কর্মসূচি কি হবে প্রশ্ন করলে দলের সাধারণ সম্পাদক বলেন, আমাদের প্রতিদিনই কর্মসূচি। আমাদের যেমন বিভাগে থাকবে, জেলায় থাকবে, উপজেলায় থাকবে, থানায় থাকবে, মহানগরে থাকবে, ইউনিয়নে থাকবে প্রয়োজনে ওয়ার্ডেও থাকবে। নির্বাচন পর্যন্ত সারা দেশে আমাদের কর্মসূচি থাকবে।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার আমলে সড়ক যোগাযোগব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান। এখন প্রাধান্য দেওয়া দরকার অবকাঠামোগত উন্নয়ন এবং বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনায়। আর এ জন্য প্রয়োজন জনগণের সচেতনতা।


ওবায়দুল কাদের বলেন, ইজিবাইকগুলো নীতিমালার মধ্যে নিয়ে আসার জন্য কাজ শেষ পর্যায়ে। সড়কে নিরাপত্তা সবাই চায়, ফলে সবাইকেই এগিয়ে আসতে হবে।


সেতুমন্ত্রী বলেন, বায়ুদূষণে বাংলাদেশের অবস্থান অবশ্যই লজ্জার। এসব মানুষেরই সৃষ্টি।


তিনি বলেন, আমাদের রাজনৈতিক কর্মসূচি প্রতিদিন আছে, নির্বাচন পর্যন্ত। ইউনিয়ন পর্যায়ে যে কর্মসূচি তা পাল্টাপাল্টি কোনো কর্মসূচি নয়। জনগণের জানমাল রক্ষা করা আমাদের কর্তব্য। আর তাই নির্বাচনের আগে আমাদের দলীয় কর্মসূচি থাকবে।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৭ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে