গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২৫ সদস্যের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ চূড়ান্ত হয়েছে। ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। আজই নতুন পরিচালকদের ভোটে নির্ধারিত হতে যাচ্ছে বিসিবির নতুন সভাপতি, যেখানে সর্বোচ্চ ভোট পাওয়া তামিম ইকবালের নামই সবার শীর্ষে রয়েছে।

ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্লাব ক্যাটাগরির মোট ৭৬টি ভোটের মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়। এর মধ্যে সর্বোচ্চ ৭৩টি ভোট পেয়ে চমক দেখিয়েছেন তামিম ইকবাল। এই ক্যাটাগরি থেকে পরিচালক পদে আরও নির্বাচিত হয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ (৭২ ভোট), ইশরাফিল খসরু (৭২ ভোট), মাসুদুজ্জামান (৭০ ভোট), ইয়াসির ফয়সাল (৬৮ ভোট), ফাহিম সিনহা (৬৬ ভোট), শানিয়ান তানিম (৬৬ ভোট), আসিফ রাব্বানী (৬৪ ভোট), মির্জা ইয়াসির আব্বাস (৬৩ ভোট), রফিকুল ইসলাম বাবু (৫৩ ভোট), ড. শামীম (৪১ ভোট) এবং সাকেফ আহমেদ সালাম।

অন্য দিকে, জেলা ও বিভাগীয় ক্যাটাগরি-১ থেকে মোট ১০ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ, চট্টগ্রাম থেকে সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দিন এবং খুলনা থেকে শান্তনু ইসলাম সুমিত ও শফিকুল আলম তুহিন পর্ষদে জায়গা করে নিয়েছেন। এছাড়া রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর থেকে মির্জা ফয়সল আমীন, সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরি এবং বরিশাল বিভাগ থেকে মিজানুর রহমান পরিচালক নির্বাচিত হয়েছেন।

বিশেষ সংস্থা ও সাবেক ক্রিকেটারদের ক্যাটাগরি-৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় মনোনীত হয়ে পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন শেখ মোঃ রুহুল আমিন এবং মোঃ সরফরাজ আহমেদ।২৫ সদস্যের এই নতুন পর্ষদ গঠনের পর এখন ক্রিকেট ভক্তদের চোখ আজ অনুষ্ঠিত হতে যাওয়া সভাপতি নির্বাচনের দিকে।


আরও খবর