আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু লোহাগড়ায় করফা মধুমতি যুবসংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন একাদশ ক্ষেতলালে ইসলামী পাঠাগারের যাত্রা শুরু লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উলপক্ষে ঈশ্বরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল লাখাইয়ে পুলিশের অভিযানে ৫৩৩পিচ ইয়াবা এবং নগদ অর্থ সহ গ্রেপ্তার- ০২। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : বানিয়াচংয়ে হুইপ জি কে গউছ ‎ ‎রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহেনা বেগম লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার তা’মীরুল মিল্লাতে ফকীহ ইব্রাহিম খলিলের ‘নাসিহা’ কিতাবের মোড়ক উন্মোচন নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ২: পাওনা টাকা নিয়ে বিরোধ, গোয়ালন্দে যুবলীগ নেতা খুন; দুই ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত সরকারের নির্দেশনায় সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই,পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে লোহাগাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতা জসিম উদ্দিন

ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন

ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হয়ে যাওয়া রংপুর মেইল বাস সার্ভিস অবিলম্বে চালুর দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উত্তর ধরলা ভলান্টিয়ার্স এসোসিয়েশনের ডাকে শনিবার বেলা ১১টায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী বাসস্ট্যান্ডে এ মানববন্ধনে, শিক্ষক, সংগঠক, রাজনৈতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএপির আহবায়ক গোলাম রসুল রাজা, উত্তর ধরলা ভলান্টিয়ার্স এসোসিয়েশনের আহবায়ক এম রশিদ আলী, সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম,  সিনিয়র যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান মিজান সহ অনেকেই।

এ সময় বক্তারা বলেন দীর্ঘ কয়েক বছর পর ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম রুটে মেইল বাস সার্ভিস চালু হলেও হঠাৎ করে বাস সার্ভিস বন্ধ করে দেয়া হয়। একটি কুচক্রি মহল এই মেইল বাস চালু করতে নানাভাবে ষড়যন্ত্র করে আসছে। এই কুচক্রি মহল তাদের নিজের স্বার্থে মেইল বাস বন্ধ করে দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

এর আগে গত ৩১ মে একই দাবিতে কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন।

Tag
আরও খবর