নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

গলাচিপায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল আনুমানিক ১০টা ১৩ মিনিটের দিকে গলাচিপা গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলী বাগ এলাকার জিলাম হাওলাদারের ছেলে তামিম হাওলাদার এবং একই এলাকার মোঃ আবু মিয়ার ছেলে মোঃ ফয়সাল। তামিম গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন। অপরদিকে ফয়সাল তামিরুল মিল্লাত টুঙ্গি শাখার এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তামিম ও ফয়সাল মোটরসাইকেলে করে কালিকাপুর থেকে গলাচিপার দিকে আসছিলেন। এ সময় মোটরসাইকেলটি প্রায় ৮০ কিলোমিটার বেগে চলছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। অন্যদিকে একটি অটোরিকশা রাস্তা পার হয়ে বিপরীত পাশের একটি গলিতে ঢোকার চেষ্টা করছিল। দ্রুতগতির কারণে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আবারও ধাক্কা লাগে। এতে তামিম গুরুতর আহত হন এবং মুখ দিয়ে রক্তপাত শুরু হয়। স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের আরোহী ফয়সালকে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনায় অটোরিকশা চালক সোহাগ হাং (পিতা: মৃত হাসেম হাং) এবং অটোরিকশার যাত্রী ফরিদ হাং (২৫), পিতা: কাপরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মাঝে গভীর শোক বিরাজ করছে।
আরও খবর