পুলিশ কনস্টেবলের বাড়ি থকে স্বর্ণালংকার ও টাকা লুট বানিয়াচংয়ে ৬ বারের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন শাহিনা খানম চৌদ্দগ্রামে ৩ দিনব্যাপী ভুমিসেবা মেলার উদ্ভোধন জাবিপ্রবিতে নবনিযুক্ত উপাচার্যকে ডিবেটিং সোসাইটির সবুজ শুভেচ্ছা গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির অভিষেক জুলাইতেই শুরু হচ্ছে পদ্মা ব্যারাজের কাজ : পানিসম্পদমন্ত্রী এবার হেপাটাইটিস এ–তে আক্রান্ত ডিজে সনিকা নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু আশাশুনিতে ভূমি মেলা ২০২৬ উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন লাখাইয়ে গাঁজার তাজা গাছসহ আটক -০১। লাখাইয়ে ভূমি সেবা মেলার উদ্বোধন, র‌্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত। পিকআপ-টমটম মুখোমুখি সংঘর্ষে রাজিব মিয়া নিহত শান্তিগঞ্জে ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্সের অর্ধ- বার্ষিক সভা দিনাজপুরে বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালদের খপ্পরে হয়রানির শিকার রোগী পীরগাছায় ভূমি মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রাম বিজিবির অভিযানে ১৪৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কালবের ট্রেজারার নির্বাচিত হওয়ায় জিল্লুর রহমানকে পীরগাছা উপজেলা শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা

জাবিপ্রবিতে নবনিযুক্ত উপাচার্যকে ডিবেটিং সোসাইটির সবুজ শুভেচ্ছা

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য ও জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে ‘পরিবেশবন্ধু গাছ’ উপহার দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘জাবিপ্রবি ডিবেটিং সোসাইটি’।


মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৩টায় উপাচার্যের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে পরিবেশবন্ধু গাছ উপহার দিয়ে সবুজে সিক্ত শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর সফলতা কামনা করা হয়।


শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ডিবেটিং সোসাইটির উপদেষ্টাদের মধ্যে ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমান ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আমিমুল ইহসান উপস্থিত ছিলেন ৷ এছাড়াও জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি তারিফুল ইসলাম শরীফ ও সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাতসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন ৷ 


এসময় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ে বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘যুক্তিবাদী, সহনশীল ও নেতৃত্বগুণসম্পন্ন শিক্ষার্থী গড়ে তুলতে বিতর্কচর্চার বিকল্প নেই। তিনি জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির ইতিপূর্বের বিভিন্ন ইতিবাচক ও গঠনমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।’


পাশাপাশি তিনি শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হয়ে নিজেদের দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং সংগঠনের মঙ্গল কামনা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Tag
আরও খবর