নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ব্লু-গার্ড দলের উদ্যোগ। পলাশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ

সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি চক্র! তিন পিকআপ উদ্ধার, আটক-১


সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে সত্য তুলে ধরাই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব। তাই সাংবাদিককে বলা হয় জাতির বিবেক। কিন্তু যখন সাংবাদিক পরিচয় ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তখন তা শুধু আইনশৃঙ্খলার জন্যই নয়, পুরো গণমাধ্যম অঙ্গনের জন্যও বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এতে প্রকৃত সাংবাদিকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের আস্থাও প্রশ্নবিদ্ধ হয়।

এমনই এক ঘটনায় মাদারীপুরের শিবচরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে গাড়ি চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ ফারুক (৪৫) নামে এক কথিত সাংবাদিককে আটক করেছে শিবচর থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি চোরাই পিকআপসহ আরও তিনটি পিকআপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাড়িগুলোর বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

রবিবার (১৭ মে) দুপুর ৩টার দিকে উপজেলার মাদবরের চর ইউনিয়নের ভ্যালি ব্রিজ এলাকায় সহকারী পুলিশ সুপার (সার্কেল) সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে শিবচর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ফারুকের বাড়ি খুলনার তেরখাদা এলাকায়। তিনি দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে শিবচরের ভ্যালি ব্রিজ এলাকায় বসবাস করে আসছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মে দিবাগত রাত ৪টা থেকে ৫টার মধ্যে রাজৈর এলাকা থেকে একটি পিকআপ চুরি হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই পিকআপটি উদ্ধার এবং ফারুককে আটক করা হয়।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) সালাউদ্দিন কাদের বলেন, “উদ্ধার হওয়া আরও দুটি পিকআপের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ফারুক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলোও চুরি করা যানবাহন। স্থানীয়দের কাছে তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন। তবে তিনি প্রকৃতপক্ষে কোনো গণমাধ্যমের সঙ্গে যুক্ত কিনা, তাও যাচাই করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “সাংবাদিক পরিচয় ব্যবহার করে গাড়ি চুরি, গরু ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

পুলিশ জানায়, ফারুক পেশায় একজন গাড়ির মিস্ত্রি। তার ব্যবহৃত বিভিন্ন গাড়িতে ‘সাংবাদিক’ স্টিকার লাগানো ছিল। এছাড়া তার বিরুদ্ধে আরও কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কিনা, সে বিষয়েও তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Tag
আরও খবর