বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

গলাচিপায় ১৫শ পিস ইয়াবাসহ নারীসহ আটক ৪

গলাচিপায় ১৫শ পিস ইয়াবা ও বিক্রির নগদ ৭ হাজার ২৯০ টাকাসহ এক নারী ও তিন যুবককে আটক করেছে গলাচিপা থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গুরিন্দা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— রোকেয়া বেগম (৪৭), মোঃ ইমন মিয়াজী (২৩), মোঃ রিয়াদ মাহমুদ ইভান (২৫) ও মোঃ শাকিল সরদার (১৯)। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার একটি চৌকস দল মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৭ হাজার ২৯০ টাকা উদ্ধার করা হয়। পরে চারজনকে আটক করে গলাচিপা থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে গলাচিপাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। পুলিশ আরও জানায়, প্রায় ৯ মাস আগে এই চক্রটি ১০ হাজার টাকা পুঁজি নিয়ে ইয়াবা ব্যবসা শুরু করে। প্রথমদিকে তারা ৫০ পিস ইয়াবা এনে বিক্রি করতেন। পরে ধাপে ধাপে ১০০ পিস, ২৫০ পিস ও ৩০০ পিস ইয়াবা বিক্রি করেন। সর্বশেষ ঢাকা’র যাত্রাবাড়ী এলাকা থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা এনে গলাচিপায় বিক্রির প্রস্তুতি নেন। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিলন সিকদার জানান, সারা দেশে মাদক নির্মূলে বিশেষ অভিযান চলমান রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও খবর

6b066baec380e-251126110134.webp
অভিযোগ

২ ঘন্টা ১৩ মিনিট আগে