মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ইসলামপুরে কারিগরি ও কর্মমুখী শিক্ষার মানোন্নয়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

জামালপুরের ইসলামপুরে কারিগরি ও কর্মমুখী শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন। তিনি শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।



সভায় কারিগরি ও কর্মমুখী শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, নিয়মিত পাঠদান নিশ্চিতকরণ, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং কর্মসংস্থানমুখী শিক্ষা কার্যক্রম গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। 


অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আফরোজা-ফরিদ সুরুজ্জামান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আনোয়ার কবির, ইসলামপুর আইডিয়াল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস রহমান, শিমুলতলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন এবং পোড়ারচর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. আজাদ বারী। 


উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত ওই সভায় উপজেলার সকল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, ভোকেশনাল ইনস্টিটিউট এবং ভোকেশনাল ট্রেডভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ অংশ নেন। প্রতিষ্ঠান প্রধানগণ নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




আরও খবর