লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

৫ম বর্ষে পদার্পণ করল সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি

ছবি: ৫ম বর্ষে পদার্পণ করল সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির দেশচিএ প্রতিনিধি


হাদিসুর রহমান দেশচিএ


গৌরব, ঐতিহ্য ও সাংবাদিকতার দায়বদ্ধতার পথচলায় নতুন এক মাইলফলক স্পর্শ করল সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি। বুধবার (১৩ মে) সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ৫ম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা এবং সমাজের আয়না। সোকসাস গত চার বছরে ক্যাম্পাসে নিজেদের যে অবস্থান তৈরি করেছে তা প্রশংসনীয়। তিনি শিক্ষার্থীদের সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মানবিকতা ও দায়িত্ববোধ নিয়ে আগামী দিনে দেশের বড় বড় গণমাধ্যমে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি হলুদ সাংবাদিকতা পরিহার করে প্রকৃত সত্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।


বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বলেন, সোকসাস শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি বড় প্ল্যাটফর্ম। দেশ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে সংগঠনটি কলেজের সুনাম আরও বৃদ্ধি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম তার বক্তব্যে প্রতিষ্ঠালগ্ন থেকে যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সোকসাস সবসময় শিক্ষার্থীদের সমস্যা ও ক্যাম্পাসের উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে। দক্ষ ও নৈতিক সাংবাদিক তৈরিতে এই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে। সহ-সভাপতি লিখন হোসেন তথ্যপ্রযুক্তির এই যুগে সাংবাদিকদের আরও বেশি দক্ষ ও সচেতন হওয়ার আহ্বান জানান।


অনুষ্ঠানে অধ্যাপক নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আবিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রহিমা বেগম স্মৃতি, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটা, ফটোসেশন ও আনন্দঘন স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

আরও খবর
deshchitro-6a9031dea9e99-270826064726.webp
লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন।

৩ ঘন্টা ১০ মিনিট আগে