ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

সোহরাওয়ার্দী কলেজে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান

ছবি: সংগৃহীত


হাদিসুর রহমান দেশচিএ 


কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে “এশিয়া পোস্ট”-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


সোমবার, (১১ মে) সকাল ১১টায় কলেজের সাংবাদিক সমিতির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মোঃ আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহরিয়ার আজিম, কোষাধ্যক্ষ পলাশ মিয়া, কার্যনির্বাহী সদস্য মোহাইমিনুল হাসান প্রমুখ।


এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক সমিতির অন্যান্য সদস্য, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ ও দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি মোঃ পলাশ মিয়া বলেন, "এশিয়া পোস্ট সবসময় বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে সত্যকে মানুষের সামনে তুলে ধরবে। আয়নার মতো স্বচ্ছতা বজায় রেখে নির্ভুল তথ্য, সঠিক উপাত্ত ও সত্যনিষ্ঠ সংবাদ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে— এটাই আমাদের প্রত্যাশা।

সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়, এটি সমাজের দর্পণ এবং মানুষের আস্থার জায়গা। তাই সত্য, ন্যায় ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে এশিয়া পোস্ট দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরবে বলে বিশ্বাস করি।"

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক শাহরিয়ার আজিম বলেন, "এশিয়া পোস্ট একটি সম্ভাবনাময় গণমাধ্যম। একজন গণমাধ্যমকর্মী হিসেবে আমি এশিয়া পোস্টের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আমি বিশ্বাস করি, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে এশিয়া পোস্ট দেশের সর্বস্তরে নিজেদের কার্যক্রম ছড়িয়ে দিতে সক্ষম হবে এবং জাতীয় ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মোঃ আমিরুল ইসলাম বলেন, "“সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি এবং মানুষের আস্থা অর্জন করাই একজন সাংবাদিকের মূল দায়িত্ব। আমরা আশা করি, এশিয়া পোস্ট নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরবে।"


আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এশিয়া পোস্টের যাত্রার উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত অতিথিরা নতুন এই গণমাধ্যমের সফলতা কামনা করেন এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এশিয়া পোস্ট দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও খবর