টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

 


 বগুড়ার নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুর ১২টায় নন্দীগ্রাম এলএসডি চত্বরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষকদের কল্যাণে অনেক উদ্যোগ গ্রহণ করেছে এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, কৃষকদের ভালো রাখতে আমাদের সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রকৌশলী নূর নবী খান, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সহসভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, নন্দীগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, পৌর  কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আলমগীর, খাদ্য পরিদর্শক আবু মুসা সরকার, উপখাদ্য পরিদর্শক মনিরুজ্জামান, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি বদরুদ্দোজা আল-তৌফিক, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম মেহেদী হাসান শাহীন, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরনবী ও নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল প্রমুখ। 


এবার নন্দীগ্রাম উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ১৮৪২ মেট্রিক টন ধান ও ৪৯ টাকা কেজি দরে ৩০৭১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে।

আরও খবর