আজ ১০ই মে (রবিবার) বিশ্ব মা দিবস উপলক্ষে মানবাধিকার ও জনকল্যাণ ফাউন্ডেশন, কুড়িগ্রাম উত্তরবঙ্গ এর পক্ষ থেকে পৃথিবীর সকল মায়েদের প্রতি জানানো হয়েছে গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
এ উপলক্ষে সংগঠনের উদ্যোগে একটি বৃক্ষ রোপণ কর্মসূচি আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
স্থান: কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ
সংগঠনের নেতৃবৃন্দ জানান,“মায়ের ভালোবাসা যেমন পৃথিবীকে সুন্দর করে তোলে, তেমনি বৃক্ষ আমাদের পরিবেশকে বাঁচিয়ে রাখে। তাই মা দিবসে বৃক্ষ রোপণের এই উদ্যোগ আমাদের ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতীক।”“একটি গাছ, একটি প্রাণ — সবুজ হোক আগামীর বাংলাদেশ”
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি রবিউস সানি ( শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়), ২ নং সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, ১ নং সাংগঠনিক সম্পাদক আল - আমিন, ২ নং সাংগঠনিক সম্পাদক স্বাধীন ইসলাম, কুড়িগ্রাম সদর উপজেলার সভাপতি আইরিন আক্তার আঁখি, অর্থ সম্পাদক খাদিতুল কুবরা স্বর্ণ প্রমুখ
২ ঘন্টা ২১ মিনিট আগে
২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৩ ঘন্টা ২৬ মিনিট আগে
৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৩ ঘন্টা ৩৫ মিনিট আগে