বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

অভয়নগরে ট্রেনের ধাক্কায় ট্রাক চূর্ণবিচূর্ণ: ঝিনাইদহের চালক নিহত, সহযোগী হাসপাতালে

যশোরের অভয়নগরে একটি অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে প্রাণ হারালেন ট্রাকচালক মনোয়ার হোসেন (৩৩)। রোববার (১০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মশরহাটী গ্রামে আকিজ রিসোর্সেসের কয়লা ডিপোর সামনে যশোর-খুলনা রেললাইনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের সহযোগী রায়হান (২৯) গুরুতর আহত হন।

হাসপাতালে চিকিৎসাধীন আহত হেলপার রায়হান জানান, ঢাকা মেট্রো-ট ১৮-৭৮৩৬ নম্বরের ট্রাকটি নিয়ে তারা আকিজ রিসোর্সেসের ডিপোর সামনে পৌঁছালে একটি অরক্ষিত ক্রসিং পার হওয়ার সময় যশোরগামী ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেনটি ট্রাকটিকে সজোরে আঘাত করে। প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রেনের ধাক্কায় চালক মনোয়ার ট্রাক থেকে ছিটকে রেললাইনের ওপর আছড়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে থাকে। এই দুর্ঘটনার জেরে যশোর-খুলনা রুটে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বিচ্ছিন্ন ছিল।

নিহত মনোয়ার হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহত রায়হান একই ইউনিয়নের হাজিপুর মুন্দিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় মোটর শ্রমিক ও চালকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শ্রমিক নেতা নূর শেখ জানান, আকিজ রিসোর্সেসের ডিপো থেকে কয়লা লোড করতে নিয়মিত এই রেললাইন পার হতে হয়, কিন্তু ক্রসিংটি অরক্ষিত থাকায় এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। একজন সহকর্মীকে হারানোর শোকে তারা দ্রুত ওই স্থানে গেটম্যান নিয়োগ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অরক্ষিত ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি খালি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চালকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।


আরও খবর