৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন কাঁচামাটিয়া নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে মানববন্ধন ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান গণমাধ্যমে নারী নেতৃত্ব তৈরিতে আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নিচ্ছে ববি সাংবাদিকতা বিভাগ কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিদ্যুৎ অফিসের ২০০ গজের মধ্যে ট্রান্সফরমার চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা ঢাকায় রিপ্রেজেন্টেটিভ হয়রানির প্রতিবাদে উত্তাল যশোর: ফারিয়ার বিক্ষোভ স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৩৩ বিলিয়ন ডলার দ্রুত বিয়ে ও উত্তম জীবনসঙ্গী পাওয়ার দোয়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে ফল খাওয়ার সময় ও পদ্ধতি কনটেন্ট ক্রিয়েটর পামেলাকে প্রকাশ্যে গুলি করে হত্যা তথ্য না পেয়ে ডিসির কাছে আপিল, বিষয়টি 'ভুল বুঝাবুঝি হচ্ছে' দাবি ইউএনওর বৃষ্টির সঙ্গে লড়াই: বাঘারপাড়ায় ধান ঘরে তুলতে বিঘা প্রতি খরচ হচ্ছে ৮-৯ হাজার টাকা জোরারগঞ্জে জামাল উদ্দিনের উদ্যোগে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান শেরপুরের শ্রীবরদীর বগুলাকান্দি-জুলুংগা আশার আলো সিবিওতে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট সংগ্রহে রোগীদের ভোগান্তি চরমে শ্যামনগরে লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ দেওয়ানগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

তথ্য না পেয়ে ডিসির কাছে আপিল, বিষয়টি 'ভুল বুঝাবুঝি হচ্ছে' দাবি ইউএনওর

জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইনের বিরুদ্ধে নির্ধারিত সময়ে তথ্য না দেওয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে আনোয়ার হোসেন মিন্টু নামে এক ভুক্তভোগী আইনগত প্রতিকার চেয়ে আপিল করেছেন। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর ও সমকাল পত্রিকার জামালপুরের স্টাফ রিপোর্টার পদে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া তিনি সাংবাদিকতায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক পুরস্কারপ্রাপ্ত। তবে ইউএনওর দাবি, তথ্য দেওয়ার বিষয়টি তাঁর নয়।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে তথ্য সরবরাহ করার কথা। এনিয়ে ভুল বুঝাবুঝি হচ্ছে। 


মঙ্গলবার (৫ মে) বিকেলে জামালপুর জেলা প্রশাসক (ডিসি) বরাবর সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু আপিল আবেদনটি করেন।



অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার গাইবান্ধা ইউনিয়ন পরিষদের অনুকূলে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির (ভিজিএফ) আওতায় ৫৬ মেট্টিক টন ২৭০ কেজি চাল বরাদ্দ আসে। ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আলম ঈদের এক সপ্তাহ আগে খাদ্যগুদাম থেকে বরাদ্দের পুরো চাল উত্তোলন করেন। চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠে। এনিয়ে গত ৩ এপ্রিল স্থানীয় বাসিন্দা ফরহাদ হোসেন নামে একব্যক্তি দুর্নীতি কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করেন। এবিষে তথ্য সংগ্রহ করতে গেলে ইউএনও নাজমুল হুসাইন সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টুকে তথ্য অধিকার আইনে আবেদন করতে বলেন। পরে গত ২ এপ্রিল তথ্য কর্মকর্তার দায়িত্বে থাকা ইউএনও নাজমুল হুসাইনের বরাবর সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু তথ্য চেয়ে আবেদন করেন। আবেদনের ২০ কর্মদিবস অতিবাহিত হওয়ার পরও তথ সরবরাহ করেননি ইউএনও নাজমুল হুসাইন।



আপিলকারী টিআইবি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু বলেন, 'পেশাগত কারণে তথ্য চাইতে গেলে ইউএনও নাজমুল হুসাইন আমাকে তথ্য অধিকার আইনে আবেদন করতে বলেন। পরে আবেদন করে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না পাওয়ায় আইনগত প্রতিকার পেতে আপিল করেছি। আশা রাখি, প্রতিকার পাবো।'



এবিষয়ে ইউএনও নাজমুল হুসাইন বলেন, 'তথ্য না পেয়ে আপিল করার বিষয়টি আমি জানি না।

 তথ্য দেওয়ার বিষয়টিও আমার নয়। তথ্য প্রাপ্তির আবেদনটি সংশ্লিষ্ট পিআইওর কার্যালয়ে পাঠানো হয়েছে। এনিয়ে ভুল বুঝাবুঝি হচ্ছে। তথ্য দিয়ে  দিলেই বিষয়টি ক্লিয়ার হবে।'


পিআইওর কার্যালয়ের অফিস সহকারী হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, 'বারবার তাগাদা দেওয়া হলেও সংশ্লিষ্ট ইউপি সচিব তথ্য দেয়নি। এতে আবেদনকারীকে যথা সময়ে তথ্য সরবরাহ করা যায়নি। শিগগিরই তথ্য সরবরাহ করা হবে।'



গাইবান্ধা ইউপি সৈয়দ ফিরোজ আলম বলেন, 'পিআইওর কার্যালয় থেকে আমাদের কাছে চাল বিতরণে সুবিধাভোগীদের নামের তালিকা চাওয়া হয়েছিল। সেটা দেওয়া হয়েছে। তথ্য দিতে আমাদের কোনো ধরনের গাফলতি ছিলো না।'


আরও খবর