বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি রায়পুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে 'ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ আমাদের করনীয়' শীর্ষক আলোচনা সভা দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর

কক্সবাজারে হোটেলে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

    কক্সবাজার কলাতলী আবাসিক হোটেল আরএম গেস্ট হাউসে স্ত্রীকে হত্যার দায়ে সালাহ উদ্দিন (৩০) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সালাহ উদ্দিন নোয়াখালীর বাটিয়া ৩নং ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে।


মঙ্গলবার (২ আগস্ট) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন এ রায় দেন। একই সাথে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদিউল আলম সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।


সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১১ অক্টোবর মিনা সরকার (২৬) নামে এক নারীর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করে পুলিশ। কক্সবাজার কলাতলী আরএম গেস্ট হাউসের ২০১ নং কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ১২ অক্টোবর কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার সিংহ বাদী হয়ে মামলা করেন। মামলার একমাত্র আসামি করা হয় স্বামী পরিচয় দেওয়া সালাহ উদ্দিনকে। ২০১৮ সালের ২২ মে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা দীপক কুমার সিংহ।

Tag
আরও খবর