শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

ইসলামপুরে বজ্রপাতে নিহত শামীম মিয়ার পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান


জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে পৃথক স্থানে শিশুশ্রমিকসহ দুই ব্যক্তি মারা গেছেন। 


বুধবার (২৯ এপ্রিল) ভোর ৬টা এবং সকাল ১০টার দিকে এসব দুর্ঘটনা ঘটে।


মৃত ব্যক্তিরা হলেন উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দী গ্রামের মৃত মোহাম্মদ আলী ওরফে মেঘু মেম্বারের ছেলে শামীম মিয়া (৩০) এবং পার্শবর্তী দেওয়ানগঞ্জ উপজেলার চিনিয়াপাড়া এলাকার স্বাধীন শেখের ছেলে সাগর আলী (১৩)। মৃত শামীমের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 



স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে বাড়ির পার্শ্ববর্তী মালপাড়া গ্রামে দশআনী নদীতে শিবজাল দিয়ে মাছ ধরতে যান শামীম এবং প্রতিবেশী পল্লিচিকিৎসক মাতবর মিয়া। ভোর ৬টার দিকে নদীতে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে নদীর পানিতে তলিয়ে যায় শামীম। পরে  খবর পেয়ে পরিবারের লোকজন নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে। শামীমের ঘরে দশ বছর বয়সী মোছা. ছামিয়া নামে এক পালক সন্তান রয়েছে।


অপরদিকে সকাল ১০টার দিকে উপজেলার সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় বকুল খাঁর বাড়ি থেকে মেহের আলী মেম্বারের বাড়ি সংলগ্ন পাকা সড়কের নির্মাণকাজ করা অবস্থায় বজ্রপাতে সাগর আলী মারা যায়। 


শামীম মিয়ার বড় ভাই ও গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, 'আজ ভোর সাড়ে ৫টার দিকে দশআনী নদীতে শিবজাল দিয়ে মাছ ধরতে যায় শামীম এবং প্রতিবেশী পল্লিচিকিৎসক মাতবর মিয়া। ভোর ৬টার দিকে নদীতে বজ্রপাতের ঘটনা ঘটে। দূর থেকে এদৃশ্য দেখে স্থানীয়রা বজ্রপাতে পল্লিচিকিৎসক মাতবর মিয়া মারা গেছেন মর্মে খবর চাউর করে। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন আমার ছোট ভাই শামীম মিয়া মারা গেছেন। এ ঘটনায় আমরা হতবাক। শামীমের ঘরে দশ বছর বয়সী মোছা. ছামিয়া নামে এক পালক সন্তান রয়েছে।


তিনি আরও বলেন, 'বজ্রপাতের সময় ঘটনাস্থল থেকে অনেক দূরে অবস্থান করায় প্রাণে রক্ষা পায় পল্লীচিকিৎসক মাতবর মিয়া।'


সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানের চেয়ারম্যান শেখ মো. আব্দুল ওয়াদুদ বলেন, বৃষ্টির সময় রাস্তার কাজ থেকে সরে যাওয়ার মুহূর্তে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ১৩ বছর বয়সী সাগর আলী নামে এক শ্রমিক মারা গেছে।


একইদিন বিকেলে মৃত শামীমের বাড়িতে গিয়ে 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. হাবীবুর রহমান সুমন এবং পিআইওর কার্যালয়ের সহকারী হোসাইন মোহাম্মদ এরশাদ। 


ইউএনও নাজমুল হুসাইন শোকাহত পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান।





আরও খবর