সীমান্ত হত্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা সিলেটের ৩ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত ‎মামলা নিষ্পত্তি ও পুনর্বাসনের অভাবে সুন্দরবনে দস্যুতায় ফিরছেন আত্মসমর্পণকারীরা লালপুরে মাদক সেবনরত অবস্থায় আটক ২ জন, মোবাইল কোর্টে দণ্ড মাগুরার শ্রীপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক ঝিনাইগাতীতে জলাবদ্ধতা নিরসনে ইউএনও’র তাৎক্ষণিক উদ্যোগ শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পরিবারের পাশে উপজেলা প্রশাসন লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল সন্তানের! যশোরে পিকআপের ধাক্কায় বৃদ্ধ সাইকেল আরোহী গুরুতর আহত ইউএনও নাজমুল হুসাইনের মহানুভবতায় কুকুরের সঙ্গে বসবাস করা 'সেই শ্রাবণ' এখন স্বাভাবিক জীবনে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ৩ অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ময়মনসিংহ কৃষক হ*ত্যার রায়ে একই পরিবারের ৩জনের ফাঁ*সি সাতক্ষীরায় লিগ্যাল এইড দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সাতক্ষীরায় মুদি ব্যবসায়ী নারীকে হত্যা, আটক ১ মাদকের নীল দংশন ও বিপন্ন প্রজন্ম: পরিবারের দায় কতটুকু? নোয়াখালীতে খননের সময় মর্টার শেল উদ্ধার

শিবচরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ : নারী সহ আহত ২


মাদারীপুরের শিবচর উপজেলার নিলখি ইউনিয়নের কলাতলা খানবাড়ি এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত দুইজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আয়নাল খানের ছেলে গফুর খান ও রমেজ ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ২৫ এপ্রিল শনিবার সন্ধ্যায় রমিজ ফকিরের মেয়ে জামাই তুহিন খালাসি (৩০) গফুর খানের বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালায়।

এ সময় পাশের বাড়ির হাকিম খানের স্ত্রী আসমা বেগম (৩৮) ঘটনাস্থলে এলে তাকে গফুর খানের মা ভেবে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে গফুর খানের মা বাড়িতে ফিরলে তার ওপরও হামলার অভিযোগ ওঠে। এতে উভয় পক্ষের অন্তত দুইজন আহত হন।

ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তুহিন খালাসি ও তার সহযোগীদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে যায়। এ সময় তুহিন খালাসিকে দেশীয় অস্ত্রসহ আটক করে গণধোলাই দেওয়া হয়। পালিয়ে যাওয়ার সময় তার সহযোগীরা ঘটনাস্থলে জুতা ফেলে যায় বলেও জানা গেছে।

গফুর খানের মা অভিযোগ করেন, তিনি বাড়িতে না থাকার সুযোগে দুর্বৃত্তরা তার বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং নগদ প্রায় দুই লাখ টাকা ও একটি স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়। এছাড়া আরেকটি নির্মানাদিন ঘর ভাঙচুর করা হয় এবং এক প্রতিবেশীকেও মারধর করা হয়।

অভিযুক্ত তুহিন খালাসির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে তার বোন জানান, তুহিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন; সুস্থ হয়ে ফিরলে এ বিষয়ে বক্তব্য দেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় শিবচর থানায় উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।

নিলখি বন্দর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সৈয়দ রুহুল আমিন জানান, শিবচর থানার মাধ্যেমে গফুর খানের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Tag
আরও খবর

69f08a31e77e3-280426042137.webp
সিলেটের ৩ জেলায় বন্যার শঙ্কা

১ ঘন্টা ২৪ মিনিট আগে