নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

মার্কিন কর্মকর্তারা আর পাকিস্তানে যাবেন না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 27-04-2026 10:05:42 am

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধের শান্তি আলোচনার জন্য মার্কিন কর্মকর্তারা আর পাকিস্তানে যাবেন না।


রবিবার (২৬ এপ্রিল) ফক্স নিউজের ‘দ্য সানডে ব্রিফিং’ অনুষ্ঠানে টেলিফোনে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন।


ট্রাম্প স্পষ্ট করে বলেন, এই মুহূর্তে দরকষাকষির সব নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। ইরানের যদি আলোচনার প্রয়োজন হয়, তবে তাদেরই যোগাযোগ করতে হবে। ট্রাম্পের মতে, আলোচনার জন্য ১৮ ঘণ্টা ভ্রমণ করে পাকিস্তানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মার্কিন কর্মকর্তারা ফোনে কথা বলতে পারেন অথবা ইরান চাইলে যুক্তরাষ্ট্রে এসে আলোচনা করতে পারে।


এর আগে গত শনিবারও ট্রাম্প ইসলামাবাদে নির্ধারিত একটি সফর বাতিল করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ভ্রমণের পেছনে প্রচুর সময় নষ্ট হচ্ছে। এ ছাড়া ইরানের বর্তমান নেতৃত্বের মধ্যে চরম বিশৃঙ্খলা ও বিভ্রান্তি চলছে বলে তিনি দাবি করেন। ট্রাম্পের মতে, ইরানের নেতারা নিজেরাই জানেন না যে সেখানে এখন কে ক্ষমতায় আছে। তার এই মন্তব্যের আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের ইসলামাবাদ সফরটিও বাতিল করা হয়। ওই সফরে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের উপস্থিত থাকার কথা ছিল।


বর্তমানে ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। এটিই আলোচনার প্রধান শর্ত। এদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ইরান জলপথে মাইন পুঁতে রাখায় জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ জারি করেছে, যা ইরানের অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।


ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনীকে যুক্তরাষ্ট্র পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তাদের পুরোনো উগ্রপন্থি নেতারা এখন আর ক্ষমতায় নেই। বর্তমানে যারা নেতৃত্বে আছেন, তাদের মধ্যে কেউ কেউ নমনীয় হলেও বাকিরা নন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত হয়ে বর্তমানে আইসোলেশনে আছেন বলে জানা গেছে। তবে ইরান এখনো পিছু হটেনি। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস জানিয়েছে, আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি নতুন করে হামলা চালায়, তবে ইরান ইতিহাসের বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলো লক্ষ্য করে এই হামলা চালানোর প্রস্তুতি তারা নিয়ে রেখেছে।


 সূত্র: দ্য হিল

আরও খবর