নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

বেগমগঞ্জে স্বাস্থ্য পরিবহন শ্রমিক দিয়ে হামের টিকা প্রদান, শিশু মৃত্যুর ঝুঁকি।

বেগমগঞ্জে স্বাস্থ্য পরিবহন শ্রমিক দিয়ে হামের টিকা প্রদান, শিশু মৃত্যুর ঝুঁকি।

বেগমগঞ্জে স্বাস্থ্য পরিবহন শ্রমিক দিয়ে হামের টিকা প্রদান, শিশু মৃত্যুর ঝুঁকি।

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী:

 নোয়াখালীর বেগমগঞ্জে হামের ক্যাম্পে পরিবহন শ্রমিক (পোটার) কে দিয়ে টিকা প্রদানের অভিযোগ উঠেছে। ফলে ঐ ক্যাম্পে টিকা নেওয়া প্রত্যেক শিশুর মৃত্যুর ঝুঁকির শঙ্কা রয়েছে।

বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ও  ১৬টি ইউনিয়নে ২০ এপ্রিল থেকে শিশুদের হামের টিকা দেওয়া শুরু হয়েছে। সেমতে ৮নং বেগমগঞ্জ ইউনিয়নের আমানতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পে বৃহস্পতিবার শিশুদের টিকা দেওয়া হয়। উক্ত ক্যাম্পে দ্বায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী লিলি সুলতানা নিজে টিকা না দিয়ে স্বাস্থ্য বিভাগের অনিয়মিত পরিবহন শ্রমিক (পোটার) ফারুক আল মাহি কে দিয়ে শতাধিক শিশুকে টিকা প্রদান করেন। এসময় শিশুদের অভিবাবকরা বহিরাগত লোক দিয়ে টিকা দেওয়ার ব্যাপারে আপত্তি করলে স্বাস্থ্য সহকারী লিলি সুলতানা বিষয়টি এড়িযে গিয়ে শুধু বলছে তার ও অনেক অভিজ্ঞতা আছে কোন সমস্যা হবে না।

স্বাস্থ্য সহকারী লিলি সুলতানা বলেন, টিকা দেওয়া লোকটি আমাদের পরিবহন শ্রমিক (পোটার)হলেও সে দীর্ঘদিন থেকে কাজ করতে করতে বহু অভিজ্ঞতা অর্জন করেছে। আমি ছাড়াও অতীতে তাকে দিয়ে আমাদের ষ্টাফরা টিকা প্রদান সহ অনেক স্বাস্থ্য সেবা কাজে ব্যবহার করেছে। আমি করলে অনেকে দোষ খোঁজে। সমালোচকরা সবকিছু ভালো দিকের বিপরীত অবস্থান নিয়ে থাকে। 

একজন এম বি বি এস ডাক্তার জানান, প্রশিক্ষণ নিয়ে আসা সার্টিফিকেট ধারী স্বাস্থ্য সহকারী ছাড়া শিশুদের টিকা প্রদান করা সম্পূর্ণ বেআইনি। কারন এসব টিকা শিশুদের চামড়ার নিচে পুশ করতে হয়। কোন কারনে চামড়া পেরিয়ে ইনজেকশন মাংশ বা হাড়ে আঘাত লাগলে এতে শিশুদের প্রচন্ড জ্বর এবং ঐ স্থানে ক্ষত বা পচন সৃষ্টি হয়ে শিশুদের মৃত্যুর কারন হয়ে দাঁড়াতে পারে।

এ ব্যাপারে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসান খায়ের চৌধুরী বলেন, বিষয়টি আমাকে অনেকেই অবগত করেছেন, আমি ঘটনা ‍শুনে মর্মাহত হয়েছি। কারন কোন পরিবহন শ্রমিক (পোটার) টিকা দিতে পারে না। প্রশিক্ষণ প্রাপ্তরা টিকা দিলে শিশুর স্বাস্থ্য ঝুকি কম থাকে। ঘটনাটির ব্যাপারে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর