সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজনীতির মেরুকরন: কোন পথে দেশের রাজনীতি?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-02-2023 08:23:19 am

ছবি: লেখক



◾ তালুকদার সুকান্ত লেনিন


আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজনৈতিক ময়দান। ঢাকঢোলে বহুদল থাকলেও আপাতদৃষ্টিতে প্রতিষ্ঠিত দুটি রাজনৈতিক মতাদর্শের মাঝে বিরাজ করছে টান টান উত্তেজনা। মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী, এদেশের আপামর জনসাধারণের আত্মার সাথে মিশে থাকা রাজনৈতিক দল "বাংলাদেশ আওয়ামী লীগ"টানা তিনবার ক্ষমতায় থেকে জনগনের প্রত্যাশা পূরণে কতটুকু সফল অথবা কতটা ব্যর্থ সে প্রসঙ্গে আলোচনা অযৌক্তিক নয়। কারণ,  এদেশের প্রেক্ষাপটে আওয়ামীলীগের সমলোচনা করা ঠিক যতটা সহজ, তার বিপরীত নির্ধারণ করা ততটাই কঠিন।স্বাধীনতার সুবর্নজয়ন্তী পার করেও প্রিয় মাতৃভূমিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষে আর কোন প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠন গড়ে না ওঠা যে রাজনৈতিক ব্যর্থতা তা স্বীকার করে নিতে হবে। কারণ, অপ্রতিদ্বন্দী ভালো'র মূল্যায়ন দূরহ।




হ্যাট্টিক বিজয়ী সরকারের বিপক্ষে ডান বামের সংমিশ্রণে গঠিত সাম্প্রদায়িক রাজনীতির পৃষ্ঠপোষকরা বেশ সরব।একের পর এক জনসম্পৃক্ততাহীন কর্মসূচী সেই সাথে টানা রাজনৈতিক ভুলে বিহ্বল বিরোধীশক্তির শিড়দাড়া টান করতে না পারাকে পুরোটা আওয়ামীলীগের ক্রেডিট দিলে ভুল হবে। কারণ, প্রকৃতপক্ষে ক্ষমতায় থেকে স্বদেশের স্বাধীনতার সুবর্নজয়ন্তী পার করা সরকারটির উন্নয়ন কার্যক্রমের সাথে সাথে জনপ্রিয়তা বৃদ্ধি সমানুপাতিক হারে কাজ করতে পারে নি। বিপরীত পক্ষে বিরোধীরা ভুল ধরতে যতটা চৌকস ভাবে কাজ করছে। কতিপয় অতি উৎসাহী নেতা সেই উপাদানের যোগানও দিচ্ছেন সমানতালে। অথচ মাদার অফ হিউম্যানিটি বঙ্গবন্ধু তনয়া দেশরত্ম শেখ হাসিনার প্রশ্নাতীত নেতৃত্ব আরো জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রাখার কথা।যা বাধাপ্রাপ্ত হচ্ছে কিছু হাইব্রিডের কারণে। আগামীর রাজনৈতিক সংকট মোকাবেলায় এইসব কতিপয় হাইব্রীডদের দমিয়ে, দক্ষ ও ত্যাগী তৃনমূলকে সংগঠিত না করতে পারলে রাজনৈতিক মেরুকরন ইতিবাচক ধারায় প্রবাহমান করা দুষ্কর হয়ে পরবে।তাই প্রত্যাশা সুন্দর ও সফল রাজনৈতিক সিদ্ধান্তে আলোকিত হোক রাষ্ট্রের আগামী।


লেখক : 

শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ

ঢাকা কলেজ, ঢাকা

আরও খবর





deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

৯০ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে