শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘সামাজিক মাধ্যমে অপতথ্য, গুজব ও সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতা বাড়াতে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে বসুন্ধরা শুভসংঘ, জাবিপ্রবি শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিরা অংশ নিয়ে মুক্ত আলোচনা করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এখন তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও অপতথ্য ও গুজব ছড়ানোর ক্ষেত্রেও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এতে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। তাই তথ্য যাচাই করে শেয়ার করা, দায়িত্বশীল আচরণ করা এবং সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি।

তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে সচেতন ও নৈতিক হতে হবে। পাশাপাশি গুজব বা বিভ্রান্তিকর তথ্য দেখলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল, বসুন্ধরা শুভসংঘ জাবিপ্রবির প্রধান উপদেষ্টা ও ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত, জামালপুর জেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি ও জাবিপ্রবির উপদেষ্টা মো. জসিম উদ্দিন ৷ 

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রাকিব হাসান নয়ন, রোবটিক্স ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মিনহাজ, সবুজ স্বপ্নের সভাপতি আরমান আলিফ, গ্রীণ ভয়েসের সভাপতি তৌসিফ আহমেদ, রাজশাহী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিরব খান ও বিতার্তিক মানতাসা নুসরাত প্রকৃতি প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ, জাবিপ্রবির সভাপতি হুমায়ুন কবীর এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ আহমেদ আকাশ। আলোচনা সভায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে বিষয়ভিত্তিক নানা মতামত উঠে আসে, যা ভবিষ্যতে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Tag
আরও খবর