সীমান্ত হত্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা সিলেটের ৩ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত ‎মামলা নিষ্পত্তি ও পুনর্বাসনের অভাবে সুন্দরবনে দস্যুতায় ফিরছেন আত্মসমর্পণকারীরা লালপুরে মাদক সেবনরত অবস্থায় আটক ২ জন, মোবাইল কোর্টে দণ্ড মাগুরার শ্রীপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক ঝিনাইগাতীতে জলাবদ্ধতা নিরসনে ইউএনও’র তাৎক্ষণিক উদ্যোগ শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পরিবারের পাশে উপজেলা প্রশাসন লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল সন্তানের! যশোরে পিকআপের ধাক্কায় বৃদ্ধ সাইকেল আরোহী গুরুতর আহত ইউএনও নাজমুল হুসাইনের মহানুভবতায় কুকুরের সঙ্গে বসবাস করা 'সেই শ্রাবণ' এখন স্বাভাবিক জীবনে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ৩ অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ময়মনসিংহ কৃষক হ*ত্যার রায়ে একই পরিবারের ৩জনের ফাঁ*সি সাতক্ষীরায় লিগ্যাল এইড দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সাতক্ষীরায় মুদি ব্যবসায়ী নারীকে হত্যা, আটক ১ মাদকের নীল দংশন ও বিপন্ন প্রজন্ম: পরিবারের দায় কতটুকু? নোয়াখালীতে খননের সময় মর্টার শেল উদ্ধার

শিবচরে নববর্ষ বরণে ব্যতিক্রমী আয়োজন: কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা ও পান্তা উৎসব



বাংলা নববর্ষকে ঘিরে মাদারীপুরের শিবচর উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করতে প্রস্তুত স্থানীয়রা। এরই অংশ হিসেবে উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা তরুণ সংঘ শিশু ও কিশোরদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পান্তা উৎসবের আয়োজন করেছে।

“মাদক থেকে দূরে থাকি, খেলাধুলায় মন রাখি” এই স্লোগানকে সামনে রেখে আগামী ১লা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২৬) পূর্ব কাঁচিকাটা আঙ্গিনার মাঠে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আয়োজন ও সহযোগিতায় রয়েছে আব্দুল মালেক হাওলাদার চ্যারিটেবল ফাউন্ডেশন।

আয়োজক সূত্রে জানা গেছে, সকাল ৮টায় পান্তা উৎসবের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের পর শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় আয়োজন করা হয়েছে “আব্দুল বারেক হাওলাদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” (বিবাহিত বনাম অবিবাহিত)। দিনশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

আব্দুল মালেক হাওলাদার চ্যারিটেবল ফাউন্ডেশনের সভাপতি ড. মোঃ কামরুজ্জামান বলেন, বাংলা নববর্ষের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এই আয়োজন। তিনি শিবচর উপজেলার সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানান।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের আয়োজন কিশোর-কিশোরীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

Tag
আরও খবর

69f08a31e77e3-280426042137.webp
সিলেটের ৩ জেলায় বন্যার শঙ্কা

১ ঘন্টা ২৩ মিনিট আগে