মাদারীপুরের শিবচরে শতাধিক বছরের ঐতিহ্যবাহী শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন-এ বৃহস্পতিবার (৯ এপ্রিল) এসএসসি পরীক্ষার্থী-২০২৬ ব্যাচ এবং অবসরপ্রাপ্ত তিনজন শিক্ষককে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান, এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদ হোসেন।
অবসরপ্রাপ্ত শিক্ষক একেএম মাসুদুর রহমান খান, হুমায়ুন কবির এবং আতাউর রহমান আতাহারকে সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা তাদের দীর্ঘদিনের শিক্ষা ক্ষেত্রে নিষ্ঠা এবং অবদানের প্রশংসা করেন।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হারুনুর রশীদ খান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের সফলতা এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুস্বাস্থ্য কামনা করে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
১ ঘন্টা ২৩ মিনিট আগে
১ ঘন্টা ২৫ মিনিট আগে
১ ঘন্টা ২৫ মিনিট আগে
১ ঘন্টা ৪০ মিনিট আগে
১ ঘন্টা ৪২ মিনিট আগে
২ ঘন্টা ১০ মিনিট আগে
২ ঘন্টা ১৩ মিনিট আগে
২ ঘন্টা ২৩ মিনিট আগে