আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

লাখাইয়ে সরকারি কর্মকর্তা ও সূধীসমাজের সঙ্গে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী এর মতবিনিময় সভা।

লাখাইয়ে সরকারি কর্মকর্তা ও সূধীসমাজের সঙ্গে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী এর মতবিনিময় সভা। লাখাইয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা সূধী জনের সঙ্গে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচীব) খান মোঃ রেজা-উন-নবী এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে হবিগঞ্জের জেলা প্রশাসক ড জিএম সরফরাজ এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। এতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ অংশ নেন। লাখাই উপজেলার সমস্যা সম্ভাবনা ও প্রস্তাবনা তুলে ধরে আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, লাখাই প্রেসক্লাবে এর সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সাংবাদিক সুমন আহমেদ বিজয়, উপজেলা মহিলা দলের সভাপতি পান্না আক্তার। বিভিন্ন দপ্তরের সমস্যা তুলে ধরে আলোচনায় অংশ নেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল্লাহ আক মুক্তাদির,পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, উপজেলা এলজিইডিরসহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহরিয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম রাকিব, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেন লাখাই উপজেলার প্রধান নদী সুতাং নদীকে শিল্প বর্জের কবল থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে, সুতাং নদী সহ অপরাপর নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে পর্যায়ক্রমে খননের আওতায় আনা হবে। শিল্প দুষন রোধ ও নদীর নাব্যতা ফিরিয়ে এনে এবং নির্বিচারে কীটনাশক প্রয়োগ বন্ধ করে দেশী প্রজাতির মাছের গৌরবোজ্জ্বল ইতিহাস সমুন্নত রাখতে উদ্যোগ গ্রহণ করা হবে। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন প্রত্যেকে তাদের নিজ নিজ অবস্থান থেকে সচ্ছলতা, জবাবদিহি তা নিশ্চিত করে জনবান্ধব সেবা দিতে হবে। পর্বান্হে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশধান এর বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।
Tag
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে