রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন

যশোরে বর্ণিল আয়োজনে উদযাপিত হবে পহেলা বৈশাখ

যশোরে বর্ণিল আয়োজনে উদযাপিত হবে পহেলা বৈশাখ। আগামী ১৪৩৩ বঙ্গাব্দ বরণ করে নিতে সকাল সাড়ে আটটায় টাউন হল ময়দান থেকে জাতীয় সঙ্গীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে শুরু হবে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে কালেক্টরেট মার্কেটের সামনের গেট দিয়ে বের হয়ে দড়াটানা চিত্রামোড় চৌরাস্তা কোতোয়ালী থানার সামনে দিয়ে বিবর্তণ ও কিংশুকের সামনে দিয়ে মাইকপট্টি হয়ে টাউন হল মাঠে গিয়ে শেষ হবে।

বুধবার বেলা এগারটায় যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভাকক্ষে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে আয়োজিত প্রস্তুতি সভায় এ সব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।সভায় আরও সিদ্ধান্ত হয়েছে যে, শোভাযাত্রায় মুখ ঢাকা মুখোশ নিষিদ্ধ থাকবে। তবে মুখোশের প্রতিকৃতি হাতে বা প্লাকার্ড হিসেবে ব্যবহার করা যাবে। যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করবে। এ সব সংগঠনকে যশোর জেলা পরিষদের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেয়া হবে। নিরাপত্তা বিষয়ে অনুষ্ঠান করার আগে থেকে প্রশাসনকে অবহিত করতে হবে এবং সন্ধ্যার আগে সব ধরণের অনুষ্ঠান শেষ করতে হবে।

সভায় যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, “যশোরে বরাবরই নান্দনিকভাবে পহেলা বৈশাখ উদযাপিত হয়। তবে নতুন সরকারের নতুন নববর্ষকে আমরা আরো আনন্দঘন, উৎসবমূখর ও বর্ণিল আয়োজনে করতে চাই।” আবহমান বাংলার চিরাচরিত রূপ শোভাযাত্রায় ফুটিয়ে তোলার জন্য তিনি সবাইকে উদাত্ত আহবান জানান।যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, সাংস্কৃতিক সংগঠনগুলো আর্থিক টানাপোড়েনের মধ্যেও পহেলা বৈশাখ উদযাপনে নানা প্রস্তুতি নেয়। তাদের পাশে থেকে উৎসাহ প্রদানের জন্য যারা অনুষ্ঠান আয়োজন করছে, এমন প্রতিটি সংগঠনকে জেলা পরিষদের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, শোভাযাত্রা ও বৈশাখের সকল অনুষ্ঠান আয়োজন নির্বিঘ্ন করতে মাঠে থাকবে পুলিশ বিভাগ। যানজট নিরসনসহ নিরাপত্তা প্রদানের সব ধরণের সহায়তা করা হবে। তবে নিরাপত্তার স্বার্থে সব সংগঠনকে নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করার জন্য তিনি অনুরোধ করেন।সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজের প্রকাশক ও যশোর ক্লাবের সাধারণ সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, সাংস্কৃতিক নেতা সানোয়ার আলম খান দুলু, দীপংকর দাস রতন, কাজী মামুনুর রশীদ, দেওয়ান মোর্শেদ আলম ও আনিসুজ্জামান পিন্টু প্রমুখ।

আরও খবর



deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

১২ ঘন্টা ৪০ মিনিট আগে