শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

লাখাইয়ে বাড়ছে পানি,৬হেক্টর বোরো জমি পানির নিচে,আতংকে কৃষক।

লাখাইয়ে বাড়ছে পানি,৬হেক্টর বোরো জমি পানির নিচে,আতংকে কৃষক। লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের বিভিন্ন হাওরের পানি বৃদ্ধি পাওয়ায় বোরো ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। ইতিমধ্যে উপজেলার কয়েকটি নিম্নাঞ্চলের বোরো জমি পানিতে তলিয়ে গেছে বলে কৃষকেরা জানিয়েছেন। উপজেলা কৃষি অফিস বলছে, প্রায় ৬ হেক্টর জমির বোরো ফসল পানির নিচে চলে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, এ বিষয়ে তারা কোনো তথ্য পায়নি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে লাখাই উপজেলায় ১১ হাজার ২২০ হেক্টর জমিতে বোরো চাষাবাদ হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে এটি প্রায় ৭০ হেক্টর বেশি। এসব জমি থেকে ৫ লাখ ২২ হাজার ১০৯ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এখনো অধিকাংশ এলাকায় ধান পরিপক্ক না হওয়ায় পুরোদমে ধান কাটা শুরু হয়নি। এদিকে উন্নত জাতের বীজের অভাব ও পোকার আক্রমণে বোরো উৎপাদন ব্যাহত হওয়ার পর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আগাম বন্যার আশঙ্কা করছেন ভাটি অঞ্চলের কৃষকেরা। পাশের সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলায় আগাম বন্যায় বোরো ফসল নষ্ট হওয়ার খবর ছড়িয়ে পড়ায় লাখাইয়ের কৃষকদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে। শিবপুর গ্রামের কৃষক আক্কল আলী বলেন, হঠাৎ জমিতে পানি ঢুকে পড়ায় কাঁচা ও আধাপাকা ধান কেটে ফেলতে হয়েছে। একদিকে ধান কাটার শ্রমিকের অভাব, অন্যদিকে রোজার কারণে অনেকেই কাজ করতে চান না। পরিবার নিয়ে এবার কী খাবেন, তা নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন। স্বজন গ্রামের কৃষক আনজব আলী বলেন, তিনি ১৮ কানি জমিতে ধান আবাদ করেছিলেন। এর মধ্যে পাঁচ কানি জমির ধান পানিতে ডুবে গেছে। জমির ধান এখনো পুরোপুরি পাকেনি। উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল হাসান বলেন, ধলেশ্বরী নদীতে গত কয়েক দিন ধরে পানি বাড়ছে। লাখাই ইউনিয়নের শিবপুর ও স্বজনগ্রাম এলাকায় প্রায় ৬ হেক্টর বোরো জমি পানির নিচে তলিয়ে গেছে। এসব জমি নদীর পাড়ের নিম্ন এলাকায় হওয়ায় আগে তলিয়ে গেছে। উজানে পানি বাড়তে থাকলে উপজেলার হাওর এলাকার বোরো ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।
Tag
আরও খবর