দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি রাজিব হোসেন সেক্রেটারি জীবন মাহমুদ


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি শহীদ কলেজ শাখার ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি দেওয়া হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের (২০২২-২৩) সেশনের শিক্ষার্থী রাজিব হোসেন এবং সেক্রেটারি হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (২০২০-২১) সেশনের শিক্ষার্থী জীবন মাহমুদ।


আজ মঙ্গলবার (৩১ মার্চ) ছাত্রশিবির সোহরাওয়ার্দী  কলেজ শাখার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।


নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণের বিষয়ে নতুন সভাপতি রাজিব হোসেন বলেন,ছাত্রশিবির সর্বদা শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে আসছে। আমরা চাই একজন শিক্ষার্থী একই সাথে সৎ,দক্ষ ও মেধাবী হয়ে গড়ে উঠবে এবং সেই লক্ষ্যেই ১৯৭৭ সাল হতে কাজ করে আসছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।


তিনি আরও বলেন,‎আমরা শিক্ষার্থীদের নানামুখি সমস্যার সমাধানে ও কলেজের অবকাঠামোগত উন্নয়নে সকল শিক্ষার্থী, ছাত্রসংগঠন-সমাজিক সংগঠনকে নিয়ে একসাথে কাজ করতে চাই। একই সাথে আমরা  শিক্ষক-শিক্ষার্থীসহ সবার নিকট দোয়া ও পরামর্শ চাই।


সেক্রেটারি জীবন মাহমুদ জানান,সোহরাওয়ার্দী কলেজে ছাত্রশিবিরের দায়িত্ব পালনে আমি মহান আল্লাহ তায়ালার ওপর পূর্ণ ভরসা রাখছি। আমার দৃঢ় বিশ্বাস, তাঁর সহায়তায় আমরা শিক্ষার্থী-বান্ধব, সুস্থ, সুন্দর ও গঠনমূলক একটি পরিবেশ নিশ্চিত করতে সক্ষম হব।


তিনি আরও বলেন,কলেজের সাধারণ শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং শ্রদ্ধেয় কর্মচারীবৃন্দের প্রতি আমি আন্তরিক সহযোগিতা কামনা করছি। আপনাদের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের সকল ইতিবাচক উদ্যোগকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে।


পাশাপাশি, কলেজের সকল সংগঠনের প্রতি দায়িত্বশীল ও সহনশীল আচরণ প্রত্যাশা করছি। পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে আমরা সবাই একসাথে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারব—এই প্রত্যাশা ব্যক্ত করছি।

আরও খবর