আ. লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মুখে যুদ্ধ অবসানের সুর, যুক্তরাষ্ট্রকে ‘জুয়াড়ি’ বলছে ইরান শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর কলেজের ফটকে তালা, ধর্মঘটের পোস্টার সাঁটানোর অভিযোগে বালিয়াডাঙ্গীতে ছাত্রলীগ নেতা আটক দীপ্ত টিভির লোহাগাড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল ওয়াহাবের মায়ের মৃত্যুতে লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের শোক বেগম জিয়ার আসনের সাবেক সংসদ সদস্য ও ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ ভৈরবে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর

ভৈরবে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 09-11-2026 10:10:25 pm



মোঃফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি





কিশোরগঞ্জের ভৈরবে  ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচরের মাঝামাঝি রেলওয়ে ব্রিজের কাছ থেকে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে রেলওয়ে ব্রিজের কাছাকাছি রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে ভৈরব রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহটি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর বয়স, নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য ভৈরব রেলওয়ে থানায় নেওয়া হয়েছে। এদিকে, ভৈরব রেলওয়ে থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তির স্বজন বা পরিচিত কেউ নিখোঁজ থাকলে ভৈরব রেলওয়ে থানায় যোগাযোগ করার জন্য। মরদেহের পরিচয় শনাক্তে পুলিশের পক্ষ থেকে সহযোগিতা কামনা করা হয়েছে।


এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় এবং কিভাবে তিনি ট্রেনে কাটা পড়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

আরও খবর