|
Date: 2026-11-09 22:10:25 |
মোঃফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচরের মাঝামাঝি রেলওয়ে ব্রিজের কাছ থেকে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে রেলওয়ে ব্রিজের কাছাকাছি রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে ভৈরব রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহটি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর বয়স, নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য ভৈরব রেলওয়ে থানায় নেওয়া হয়েছে। এদিকে, ভৈরব রেলওয়ে থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তির স্বজন বা পরিচিত কেউ নিখোঁজ থাকলে ভৈরব রেলওয়ে থানায় যোগাযোগ করার জন্য। মরদেহের পরিচয় শনাক্তে পুলিশের পক্ষ থেকে সহযোগিতা কামনা করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় এবং কিভাবে তিনি ট্রেনে কাটা পড়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
© Deshchitro 2024