বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

স্বপ্ন ছিল ঈদ করার, ফিরছেন কফিনবন্দি হয়ে: মালয়েশিয়ায় প্রাণ হারালেন যশোরের মোর্ত্তুজা

আট মাসের অবুঝ সন্তানটা হয়তো এখনো বাবার গলার স্বর চেনে না। যে বাবা গত ১০ বছর ধরে বিদেশের তপ্ত রোদে ঘাম ঝরিয়েছেন শুধু পরিবারের একটু সুখের আশায়, সেই বাবা ফিরছেন ঠিকই—তবে জীবন্ত নয়, কফিনবন্দি হয়ে। মালয়েশিয়ায় এক কর্মস্থল দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেছেন যশোরের এনায়েতপুর গ্রামের মোর্ত্তুজা হোসেন (৩৮)।

সোমবার (৩০ মার্চ) সকালটা আর দশটা দিনের মতোই শুরু হয়েছিল। মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন সাইটে ওয়েল্ডিংয়ের (ঝালাই) কাজ করছিলেন মোর্ত্তুজা। কিন্তু হঠাৎ পা ফসকে ওপর থেকে নিচে পড়ে যান তিনি। মাথায় গুরুতর আঘাতে ঘটনাস্থলেই থেমে যায় তার জীবনের স্পন্দন। নিমিষেই বিলীন হয়ে যায় আসন্ন কোরবানির ঈদে নাড়ির টানে বাড়ি ফেরার সব প্রস্তুতি।

লেবুতলা ইউনিয়নের মৃত সোয়েদ মোল্যার কনিষ্ঠ সন্তান মোর্ত্তুজা এক দশক আগে যখন মালয়েশিয়া পাড়ি জমান, তখন চোখে ছিল অনেক স্বপ্ন। কঠোর পরিশ্রম করে পরিবারের স্বচ্ছলতা ফিরিয়েছিলেন ঠিকই, কিন্তু নিজের সুখ বিসর্জন দিয়েছেন বারবার। মাত্র ১৩ মাস আগে শেষবার দেশে এসে সন্তানের মুখ দেখেছিলেন। এবার ফেরার কথা ছিল বরাবরের জন্য, কিন্তু নিয়তি তাকে ফিরতে দিচ্ছে কেবল এক নিথর দেহ হিসেবে।

নিহত মোর্ত্তুজার বড় ভাইয়ের স্ত্রী জানান, মরদেহ দেশে আনার জন্য নথিপত্র তৈরির কাজ চলছে। গ্রামের বাড়িতে এখন চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা স্ত্রী ও স্বজনরা। সবার চোখে এখন একটাই প্রশ্ন—বাবার আদর বঞ্চিত এই আট মাসের শিশুটির ভবিষ্যৎ কী হবে?

আমাদের অর্থনীতির চাকা যাদের হাত ধরে ঘোরে, মোর্ত্তুজা ছিলেন সেই রেমিট্যান্স যোদ্ধাদেরই একজন। তবে তার এই মৃত্যু আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, প্রতিটি রেমিট্যান্সের পেছনে লুকিয়ে থাকে একেকটি জীবনের ঝুঁকি আর স্বজনদের না বলা দীর্ঘশ্বাস। এনায়েতপুর গ্রামের বাতাস এখন মোর্ত্তুজার স্বজনদের কান্নায় ভারী, আর দেশের পথ চেয়ে আছে এক বীর প্রবাসীর শেষ যাত্রার অপেক্ষায়।

আরও খবর