গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

চাটখিল থানার মুস্তাফিজুর রহমান (তুহিন) এর ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন

 নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের কৃতি সন্তান মুস্তাফিজুর রহমান (তুহিন) ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেছেন। গত ১৯ মার্চ ২০২৬ তারিখে তিনি এই গৌরবময় সাফল্য অর্জন করেন।

শিক্ষাজীবনের শুরু থেকেই মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রেখে আসা তুহিন চট্টগ্রামের বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।

২০০০ সালে বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের মাধ্যমে আইন পেশায় যাত্রা শুরু করে ২০০২ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। ২০১৩ সালে সলিসিটর হিসেবে ব্রিটিশ আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

২০১৮ সালে ম্যানচেস্টারে ‘Birstall Myers Solicitors’ প্রতিষ্ঠা করে বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল সলিসিটর ও ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি সিংবাহুড়া গ্রামের প্রথম ব্যারিস্টার, যা স্থানীয় এলাকাবাসীর জন্য গর্বের বিষয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাঁর এই সাফল্য নতুন প্রজন্মকে উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করবে।

মুস্তাফিজুর রহমান (তুহিন) প্রয়াত বেলায়েত হোসেন ও ফয়েজুন নেছা দম্পতির পাঁচ পুত্র সন্তানের মধ্যে দ্বিতীয়।

 

Tag
আরও খবর