জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ

যশোরে চায়ের কাপেও অস্পৃশ্যতা: বৈষম্যমুক্ত সমাজের দাবিতে দলিতদের মানববন্ধন

আধুনিকতার এই যুগেও যশোরের বিভিন্ন চা-স্টল ও হোটেলে দলিতদের জন্য আলাদা পাত্রে খাবার পরিবেশনের মতো অমানবিক প্রথা টিকে থাকার অভিযোগ উঠেছে। রোববার (২৯ মার্চ ২০২৬) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই সামাজিক বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছে ‘বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন’ (বিডিইআরএম) যশোর জেলা শাখা।

আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি সূর্য বিশ্বাস। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি, শ্যামনগর, দত্তপাড়া, এড়েন্দা, খাজুরা বাজার; বাঘারপাড়া উপজেলার রায়পুর, নারকেলবাড়ীয়া, হাবুল্যা, জামদিয়া, বালিয়াডাঙ্গা এবং চৌগাছার সনুয়া বাজারসহ বিভিন্ন এলাকায় দলিতরা চরম বৈষম্যের শিকার হচ্ছেন। এমনকি সাধারণ মানুষের সঙ্গে বসে খাওয়ার সুযোগ থেকেও তারা বঞ্চিত।

এই বৈষম্য নিরসনে সংগঠনের পক্ষ থেকে ৮ দফা দাবি পেশ করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য: বৈষম্য বিরোধী বিল-২০২২ সংশোধনপূর্বক দ্রুত পাস করা। সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় দলিতদের জন্য কোটা প্রবর্তন। জাতীয় জনশুমারিতে দলিত জনগোষ্ঠীর পৃথক স্বীকৃতি। পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন ও ভূমির অধিকার নিশ্চিতকরণ। বাজেটে বিশেষ বরাদ্দ এবং জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

কর্মসূচিতে বিশাল বিশ্বাস, সুজন বিশ্বাস, চন্দনা বিশ্বাস ও স্বপ্ন বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা অবিলম্বে যশোর জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব এলাকায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, একটি বৈষম্যমুক্ত সমাজ গঠন না হওয়া পর্যন্ত তাদের এই লড়াই চলবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা দলিত ও বঞ্চিত এই জনগোষ্ঠীর।


আরও খবর